জগন্নাথপুরের কবি ও লেখক প্রয়াত আবুল বশর আনসারীর জীবন ও লিখনী নিয়ে আলোচনাসভা ফলক উম্মোচন

স্টাফ রিপোর্টার:-
ব্রিটিশ বিরোধী আন্দোলন ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, ব্রিটেনে বাংলাদেশী কমিউনিটির প্রবীণ নেতা জগন্নাথপুর উপজেলার পাটলী ইউনিয়নের বনগাঁও গ্রামের কবি ও লেখক প্রয়াত আবুল বশর আনসারীর জীবন ও লিখনী নিয়ে সিলেট-চট্রগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশন এর উদ্যোগে আলোচনাসভা ও ফলক উম্মোচন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকেল ৩ টায় সিলেট মহা নগরীর চৌকিদেখিস্থ প্রয়াত আবুল বশর আনসারীর নিজ বাসভবন জেনেত কটেজে আয়োজিত আলোচনা সভার পূর্বে প্রয়াত কবি আবুল বশর আনসারীর রচিত “কি সুন্দর চৌকিদেখী” কবিতাংশের ফলক উম্মোচন করেন সিলেট সিটি কর্পোরেশনের কাউন্সিলার ফরহাদ চৌধুরী শামীম। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় চক্ষু বিজ্ঞান হাসপাতালের সহকারী অধ্যাপক গীতিকার ডা: জহিরুল ইসলাম অচিনপুরী।

সিলেট-চট্রগ্রাম ফ্রেন্ডসশীপ ফাউন্ডেশনের আহবায়ক মো: শহিদুল ইসলামের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক উৎফল বড়–য়ার সঞ্চালনায় প্রধান বক্তার বক্তব্য রাখেন সিলেট কৃষি বিশ^বিদ্যালয়ের রেজিষ্টার বদরুল ইসলাম সুয়েব, বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট উইমেন্স মেডিকেল কলেজের পরিচালক এমদাদ হোসেন চৌধুরী, প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের সিলেট বিভাগীয় ইনচার্জ মো: জয়নুল আলম।

স্বাগত বক্তব্য রাখেন প্রয়াত আবুল বশর আনসারীর ভাতিজা নিরাপদ সড়ক চাই (নিসচার) জগন্নাথপুর উপজেলা সভাপতি জাহেদ আহমদ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিশিষ্ঠ মুরব্বী আজিজুল হক বাচ্চু, দবির ইসলাম, আজাদুর রহমান পীর, সুরত আলী, আব্দুল কাদির শাহ, সুন্দর আলী, শামীম আহমেদ, ইফতেখার সুহেল প্রমূখ।

বক্তারা কবি ও লেখক আবুল বশর আনসারীর জীবণ ও কর্মের বিভিন্ন দিক আলোকপাত করে বলেন তিনি ছিলেন ব্রিটেনে বাঙ্গালী কমিউনিটির অন্যতম একজন গুনী ব্যক্তি। তার লেখনী ও কর্ম আজীবণ গণ মানুষের হৃদয়ে অম্লান হয়ে থাকবে। বক্তারা প্রয়াত আবুল বশর আনসারীর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।

প্রসঙ্গত: জগন্নাথপুর উপজেলার পাটলী ইউনিয়নের বনগাঁও গ্রামের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট প্রয়াত আব্দুর রইছ এর ছোট ভাই কবি ও লেখক রাজনীতিবিদ প্রয়াত আবুল বশর আনসারী ভারতের স্বাধীনতা সংগ্রাম ও বাংলাদেশের মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক হিসেবে সক্রিয় ভূমিকা রাখেন।

এছাড়াও তিনি ব্রিটেনে বাঙালি কমিউনিটির সুদৃঢ় অবস্থানের পেছনেও অন্যন্য অবদান রেখে ছিলেন। গুনী এই ব্যক্তি কবি ও লেখক প্রয়াত আবুল বশর আনসারী বিরানব্বই বছর বয়সে ২০১৮ সালে লন্ডনে ইন্তেকাল করেন। প্রয়াত আবুল বশর আনসারী সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ব্যরিস্টার এম এনামূল কবির ইমন এর চাচা হন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *