স্টাফ রিপোর্টার :
জগন্নাথপুর থানা পুলিশের আয়োজনে আইন শৃঙখলা নিয়ন্ত্রন ও অপরাধ প্রতিরোধে বিশেষ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে সুনামগঞ্জের পুলিশ সুপার মো: মিজানুর রহমান বিপিএম সমাজ থেকে অপরাধ প্রবনতা প্রতিরোধে সকলকে সোচ্ছার হওয়ার আহবান জানিয়ে বলেছেন মাদক, চুরি, ডাকাতি সহ সকল প্রকার অপরাধ দমনে তথ্য দিয়ে পুলিশকে সহযোগীতা করতে হবে। 
আজ মঙ্গলবার দুপুরে জগন্নাথপুর উপজেলার আশারকান্দি ইউনিয়নের ঐয়ারকোনা শান্তির বাজারে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথাগুলো বলেছেন। জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মো: ইখতিয়ার উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য রাখেন সহকারী পুলিশ সুপার (জগন্নাথপুর-ছাতক সার্কেল) মো: বিল্লাল হোসেন,
জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল কাইয়ুম মশাহিদ, আশারকান্দি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহ আবু ঈমানী, আশারকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ¦ আব্দুস সত্তার, সাধারন সম্পাদক সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আইয়ুব খান, দৈনিক ইত্তেফাক ও দৈনিক সবুজ সিলেট প্রতিনিধি মো: আব্দুল হাই, দৈনিক সুনামকন্ঠ প্রতিনিধি শাহজাহান মিয়া প্রমূখ।
এসময় সহকারী পুলিশ সুপার পারভেজ রানা, জগন্নাথপুর থানার ওসি তদন্ত মুছলেহ উদ্দিন, থানার এস আই রফিকুল ইসলা, এস আই জিয়াউর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক তৌরিছ আলী মাষ্টার, আশারকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি মুজিবুর রহমান মুরাদ,

আশারকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সম্পাদক সাবেক ইউপি সদস্য শাহ খায়রুল ইসলাম, আশারকান্দি ইউপি সদস্য বকুল দাস, ইউপি সদস্য গোলাম মোস্তফা আলাল, সাবেক ইউপি সদস্য জমির উদ্দিন, জাতীয় পার্টি নেতা শাহ তারেক রহমান নিপু, ইউনিয়ন যুবলীগ নেতা রাসেল আহমদ সহ বিপুল সংখ্যক এলাকাবাসী উপস্থিত ছিলেন।
এদিকে সম্প্রতি ডাকাত আব্দুল হাশিম পুলিশের হাতে গ্রেফতার হওয়ার পর তার লোকজন পুলিশ সদস্যদের আহত করে ডাকাত আব্দুল হাশিম পালিয়ে যাওয়ার ঘটনাস্থল ঐয়ারকোনা শান্তির বাজার পরিদর্শন করেছেন সুনামগঞ্জের পুলিশ সুপার মো: মিজানুর রহমান বিপিএম।