স্টাফ রিপোর্টার:
আর্ত মানবতার সেবার ব্রত নিয়ে প্রতিষ্ঠিত কেপি ফ্রেন্ডস অরগেনাইজেশন ইউকের উদ্যোগে জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের কুবাজপুর গ্রামের ২শত গরীব অসহায় পরিবারের মধ্যে প্রতি পরিবারকে ৩৫কেজি পরিমাণের বিভিন্ন পন্যের খাদ্য সামগ্রীর প্যাকেট বিতরণ করা হয়েছে।
জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের বৃহত্তর কুবাজপুর গ্রামের যুক্তরাজ্য প্রবাসী সুহেল আহমেদ, যুক্তরাজ্য প্রবাসী বজলু মিয়া, যুক্তরাজ্য প্রবাসী মান্না রায়, যুক্তরাজ্য প্রবাসী মোস্তাক আহমেদ, যুক্তরাজ্য প্রবাসী শাহীন আহমেদ, যুক্তরাজ্য প্রবাসী হারুনুর রশীদ, যুক্তরাজ্য প্রবাসী কাজল মিয়া, যুক্তরাজ্য প্রবাসী আবুল মিয়া, যুক্তরাজ্য প্রবাসী মিজান চৌধুরী, যুক্তরাজ্য প্রবাসী হোসাইন আহমেদ সহ তাদের সমন্বয়ে ২০১৯ সালে আর্ত মানবতার কল্যাণে কেপি ফ্রেন্ডস অরগেনাইজেশন ইউকে প্রতিষ্ঠা করা হয়। 
প্রতিষ্ঠার পর থেকে এলাকার বিপুল সংখ্যক গরীব অস্বচ্ছল পরিবারকে খাদ্য সামগ্রী সহ আর্থিকভাবে সহায়তা প্রদান করা হয়েছে। ভবিষ্যতেও ব্যাপক ভাবে মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনার কথা জানিয়েছে কেপি ফ্রেন্ডস অরগেনাইজেশন ইউকের ট্রাস্টীবৃন্দ। এরই ধারাবাহিকতায় কুবাজপুর গ্রামের ২শত গরীব অসহায় পরিবারের মধ্যে বিভিন্ন পণ্যের বিপুল পরিমাণ খাদ্য সামগ্রী প্রদান করা হয়েছে।
সোমবার বিকেলে কুবাজপুর শাহজালাল (র:) সুন্নীয়া দাখিল মাদ্রাসার হল রুমে খাদ্য সামগ্রী বিতরণ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন রানীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম রানা, বিশিষ্ঠ মুরব্বী আনফর উল্ল্যা, সমাজসেবক আখলাকুর রহমান, জিল্লুর রহমান জিলু, আব্দুল কাদির, খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রমের স্বেচ্ছাসেবক তরুন সমাজকর্মী সাহেদ আহমদ, কবির মিয়া, আবুল হোসেন মশাই, আবুল বাহার, আকবর হোসেন, মতিউর রহমান, হোসেন আহমদ, রিপন মিয়া, শামীম আহমেদ, তুহিন আহমেদ, শাহাদত হোসেন প্রমূখ। 
পরে কুবাজপুর গ্রামের তরুন সমাজকর্মীদের সার্বিক তত্ত্বাবধানে চাল, ডাল সহ প্রায় ৩৫ কেজি ওজনের বিভিন্ন পণ্যে সামগ্রীর প্যাকেট ২শত পরিবারের মধ্যে বিতরণ করা হয়।