০৭:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

দেশে করোনায় আক্রান্ত হয়ে আরও ৯৮ জনের মৃত্যু

  • Update Time : ০৯:৫৭:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ এপ্রিল ২০২১
  • / 649

টুডে ডেস্ক:-

গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়ে আরও ৯৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১০ হাজার ৭৮১ জনে। এর আগের দিন বুধবার ৯৫ জন মারা গিয়েছিল। এই নিয়ে টানা দুইদিন শতকের নিচে মৃত্যু থাকলো।

২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছেন ৪ হাজার ১৪ জন। এখন পর্যন্ত দেশে করোনায় মোট শনাক্ত ব্যক্তির সংখ্যা ৭ লাখ ৩৬ হাজার ৭৪ জন। বৃহস্পতিবার (২২ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, ২৪ ঘণ্টায় নতুন করে করোনামুক্ত হয়েছেন ৭ হাজার ২৬৬ জন। আর এখন পর্যন্ত সর্বমোট সুস্থ হয়েছেন ৬ লাখ ৩২ হাজার ৪৪৯ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় ২৭ হাজার ৭৮৭ জনের নমুনা সংগ্রহ করা হলেও পরীক্ষা করা হয়েছে ২৭ হাজার ৪২৯ জনের। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৪ দশমিক ৬৩ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৯৮ জনের মধ্যে পুরুষ ৬২ জন ও নারী ৩৬ জন। ঢাকা বিভাগেরই রয়েছেন ৫৫ জন। এছাড়া চট্টগ্রামে ২০, রাজশাহীতে ৬, খুলনায় ৫, সিলেটে ৪, রংপুরে ৩ ও ময়মনসিংহে ৫ জন রয়েছেন। এদের মধ্যে ৯২ জন হাসপাতালে মারা গেছেন। বাড়িতে ৬ জন মারা যান।

গত একদিনে মৃত্যুদের বয়স বিবেচনায় ষাটোর্ধ্ব ৫৯ জন, ৫১ থেকে ৬০ বছরের এর মধ্যে ২০ জন, ৪১ থেকে ৫০ বছরের এর মধ্যে ১৪ জন, ৩১ থেকে ৪০ বছরের এর মধ্যে ২ জন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে একজন ও ১১ থেকে ২০ বছরের মধ্যে ২ মারা গেছেন।

সূত্র—ইত্তেফাক

Please Share This Post in Your Social Media

দেশে করোনায় আক্রান্ত হয়ে আরও ৯৮ জনের মৃত্যু

Update Time : ০৯:৫৭:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ এপ্রিল ২০২১