যুক্তরাজ্য প্রবাসী সাংবাদিক মির্জা জুয়েল আমীনের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ
- Update Time : ০৯:৫৪:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ এপ্রিল ২০২১
- / 967
স্টাফ রিপোর্টার:
বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস সংক্রমনের প্রভাবে কর্মহীন হয়ে পড়া গরীব অসহায় দরিদ্র পরিবারের মধ্যে মাহে রামাদ্বান উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। জগন্নাথপুর পৌর শহরের ইকড়ছই মির্জাবাড়ির যুক্তরাজ্য প্রবাসী জগন্নাথপুর ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য কমিউনিটি নেতা সাংবাদিক মির্জা জুয়েল আমিন ও তার পরিবারের উদ্যোগে ইকড়ছই এলাকার ১শ ৬০টি পরিবারের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

জালালাবাদ বিপ্লবী পরিষদের সাবেক দপ্তর সম্পাদক জয়নাল আবেদীনের তত্ত্বাবধানে খাদ্য সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন সিলেট জেলা প্রেসক্লাব সদস্য আমিনুল ইসলাম সিপন, ইকড়ছই মির্জা বাড়ী যুব সংঘের সভাপতি মির্জা কাওসার আহমদ, তেঘরিয়া আদর্শ পাঠাগারের যুগ্ম সাধারণ সম্পাদক তুহেল আমিন তালুকদার, মির্জা বাড়ী যুব সংঘের অর্থ সম্পাদক মির্জা তামজিদ,
জগন্নাথপুর সরকারী কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক তুষার আমিন তালুকদার, জনি রাজ ও মেহেদী হাসান প্রমূখ। রাজনীতি ও সমাজসেবায় অন্যন্য অবদান সৃষ্ঠিকারী মির্জা জুয়েল আমীন জানান, করোনা ভাইরাস সংক্রমনের শুরু থেকে অসহায় দরিদ্র ও কর্মহীন খেটে খাওয়া মানুষদের খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ কার্যক্রম চলমান রয়েছে। প্রতিটি দূর্যোগে অসহায় দরিদ্রদের কল্যাণে কাজ করার কথা জানিয়েছেন মানবিক হৃদয়ের দানশীল শিক্ষানুরাগী সমাজসেবক মির্জা জুয়েল আমীন। এই জন্য তিনি তার পরিবার সহ বিশ^বাসীর মঙ্গল কামনায় সকলের কাছে দোয়া প্রত্যাশা করেছেন।










