স্টাফ রিপোর্টার:
শিক্ষা ও মানব কল্যাণের ব্রত নিয়ে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত জগন্নাথপুর উপজেলার মিরপুর ইউনিয়নের শ্রীরামসী গ্রামে প্রতিষ্ঠিত আলহাজ্ব তরিক উল্লাহ ও হাজ্জা জয়তুন বিবি মেমোরিয়াল ট্রাস্টের উদ্যোগে ও পরিবারের অর্থায়নে বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস সংক্রমনের প্রভাবে গৃহবন্ধী ও কর্মহীন হয়ে পড়া শ্রীরামসী গ্রামের অসহায় দরদ্রি আড়াই শত পরিবারের মধ্যে নগদ অর্থ ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৯ এপ্রিল) সকাল ১১টায় শ্রীরামসী গ্রামস্থ নিজ বাড়িতে আলহাজ্ব মোঃ আসিক আলীর সার্বিক তত্ত্বাবধানে শ্রীরামসী গ্রামের সুবিধা বঞ্চিত দুইশত পরিবারকে নগদ ২লক্ষ টাকা, শ্রমজীবী ৩০টি পরিবারকে ৩শত কেজি চাল ও নগদ অর্থ এবং কর্মহীন নিকট-আত্মীয় পরিবারের মধ্যে নগদ দেড় লক্ষ টাকা বিতরন করা হয়।
এ উপলক্ষে বিতরণ পূর্ব আলোচনা সভায় সামাজিক দূরত্ব বজায় রেখে বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব মোহাম্মদ আসিক আলীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে মিরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মাহবুবুল হক শেরিন বলেছেন, মহা এই দূর্যোগে এলাকার কর্মহীন অসহায় দরিদ্র পরিবারের মধ্যে বিপুল পরিমাণ অর্থের ত্রান সামগ্রী এবং নগদ অর্থ বিতরন করায় ট্রাস্টের সকল ট্রাষ্টি বৃন্দের প্রতি অভিনন্দন ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাদের এই মহৎ কার্যক্রম অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করে মরণঘাতী করোনা ভাইরাস সংক্রমণ থেকে রক্ষা পেতে সরকারি আদেশ মেনে চলার জন্য জনসাধারনের প্রতি আহবান জানান।
তিনি আরও বলেন, মরহুম আলহাজ্ব তরিক উল্লাহ ১৯৩০ সালের প্রথম দিকে কলকাতা থেকে ব্রিটিশ মারচেন্ট নেবিতে নাবিক হিসেবে দীর্ঘ প্রায় চৌদ্দ বছর কাজ করেছেন। ১৯৪২ সালের ১৬ অক্টোবর যূক্তরাজ্যের সাউতসিল্ডে ট্রেনিং সেন্টারে গ্যানারী কোরচ সম্পূর্ন করে দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশ গ্রহন করেন।
উনার ছেলেরাও স্ব স্ব ক্ষেত্রে প্রতিষ্ঠিত, মামুন রশিদ এম বি ই, ১৯১২সালে সমাজ সেবায় অবদানের জন্য কুইন দ্বিতীয় এলিজাবেথের জন্ম বার্ষিকীতে এম বি ই (মেম্বার অফ দি ব্রিটিশ এম্পায়ার) কেতাবে লাভ করেন, পেশায় একজন চার্টার একাউন্টেট, বড় ছেলে আলহাজ্ব আরব আলী পপলার শাহ জালাল মসজিদের প্রতিষ্ঠাতা সভাপতি, দ্বিতীয় ছেলে আরজ আলী যুক্তরাজ্য মহামেডান ফুটবল ক্লাবের প্রতিষ্ঠাতা এবং একজন ক্রীড়া ব্যাক্তিত্ব। আঙ্গুর আলী জগন্নাথপুর ব্রিটিশ বাংলা এডুকেশন ট্রাস্ট ইউকের সাবেক জেনারেল সেক্রেটারী, মিরপুর ইউনিয়ন ওয়েল ফেয়ার ট্রাস্টের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, কনিষ্ঠ ছেলে রেখন আলী একজন চার্টার একাউন্টেট ও ফুটবলার।
তরুন সমাজকর্মী আলী কাউছার এর পরিচালনায় বক্তব্য রাখেন, যুক্তরাজ্য ভিত্তিক প্রতিবন্ধী মানুষের সেবামূলক প্রতিষ্ঠান আপাসান্ত ইউকের স্বনামধন্য চেয়ারম্যান আলহাজ্ব আমীর হোসেন, এলাকার বিশিষ্ট মুরব্বী ইলাছ আলী, মিরপুর ইউনিয়ন পরিষদের সদস্য মাহবুব হোসেন প্রমূখ।
এ সময় শ্রীরামসী গ্রামের বীর মুক্তিযোদ্ধা ইলিয়াস আলী, আব্দুস শহিদ, আবু হাসনাত, নেপুর মিয়া, জিলু মিয়া, নিয়াজ আলী, আজাদ আলী, সবুজ মিয়া, আসক আলী, মিজানুর রহমান, নুরুল ইসলাম, আবু হোসেন সহ আরো অনেকে উপস্থিত ছিলেন। পরে বিশ্ববাসী সহ সকলের কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
প্রসঙ্গত ১৯৭১ সালের ৩১ আগষ্ট পাক হানাদার বাহিনী স্বদেশী দুসরদের সহযোগিতায় আলহাজ্ব মরহুম তরিক উল্লাহর বাড়ির সব কটি ঘর পুড়িয়ে দেয়া হয়। পাক হানাদার বাহিনীর তান্ডবলীলার দৃশ্য আলহাজ্ব মরহুম তরিক উল্লাহ পরিবারের সদস্যদের হৃদয়ে আজও নাড়া দেয়।