জগন্নাথপুরে শ্রীরামসী ইউনাইটেড অর্গানাইজেশন এর উদ্যোগে নগদ অর্থ বিতরণ

স্টাফ রিপোর্টার:
প্রানঘাতী করোনা ভাইরাস সংক্রমনের প্রভাবে সারা বিশ^ আজ দূর্যোগময় পরিস্থিতি পাড় করছেন। মহামারীর এই সংকটময় মুহুর্তে প্রবাসী বাংলাদেশীরা নিজ এলাকার অসহায় দরিদ্র কর্মহীন খেটে খাওয়া মানুষের পাশে দাড়িয়েছেন। এরই ধারাবাহিকতায় জগন্নাথপুর উপজেলার মিরপুর ইউনিয়নের মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত শ্রীরামসী গ্রামের যুক্তরাজ্যে বসবাসরত সমাজসেবক শিক্ষানুরাগী দানশীল ব্যক্তিদের সমন্বয়ে প্রতিষ্ঠিত শ্রীরামসী ইউনাইটেড অর্গানাইজেশন অসহায় দরিদ্রদের কল্যাণে পাশে দাড়িয়েছেন।

করোনা ভাইরাস সংক্রমনের শুরু থেকে গৃহবন্ধী কর্মহীন খেটে খাওয়া অসহায় দরিদ্র পরিবারকে আর্থিক ও খাদ্য সহায়তায় প্রদানের পাশাপাশি শ্রীরামসী এলাকার শিক্ষা সহ মানবিক কল্যাণে অনন্য অবদান রেখে যাচ্ছেন আর্তমানবতার সেবার ব্রত নিয়ে প্রতিষ্ঠিত শ্রীরামসী ইউনাইটেড অর্গানাইজেশন।

এরই ধারাবাহিকতায় প্রতি বছরের ন্যায় পবিত্র মাহে রামাদ্বান উপলক্ষে বৃহত্তর শ্রীরামসী গ্রামের ৫ শতাধিক অসহায় দরিদ্র পরিবারকে নগদ অর্থ সহায়তা এবং গ্রামের ৩টি মাদ্রাসার এতিম ও দরিদ্র শিক্ষার্থীদের আর্থিক সহায়তা প্রদান সহ গ্রামের সব কয়টি মসজিদের ২৩জন ইমাম ও মোয়াজ্জিনদের মধ্যে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।

মানবিক কল্যাণে অনন্য দৃষ্টান্ত স্থাপনকারী শ্রীরামসী ইউনাইটেড অর্গানাইজেশন প্রতিষ্ঠার পর থেকে বিভিন্ন দূর্যোগ, মাহে রামাদ্বান সহ প্রতিটি দূর্যোগে অসহায় দরিদ্রদের কল্যাণে কাজ করে আসছেন। ভবিষ্যতেও মানবতার সেবায় শিক্ষা সহ সামাজিক প্রতিটি কর্মকান্ডে অগ্রনী ভুমিকা রাখার প্রতিশ্রুতি দিয়েছেন শ্রীরামসী ইউনাইটেড অর্গানাইজেশন এর সকল সদস্যবৃন্দ।

এছাড়াও প্রতি বছরের ন্যায় শ্রীরামসী স্কুল এন্ড কলেজের দরিদ্র শিক্ষার্থীদের ভর্তির জন্য নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। নগদ অর্থ বিতরণ উপলক্ষে বৃহস্পতিবার ২৯ এপ্রিল বিকেল ৩টায় শ্রীরামসী হাই স্কুল এন্ড কলেজের হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শ্রীরামসী ইউনাইটেড অর্গানাইজেশন এর সদস্য যুক্তরাজ্য প্রবাসী শেখ আব্দুর রবের সভাপতিত্বে বক্তব্য রাখেন মিরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক বাবুল মিয়া, সমাজকর্মী সালা উদ্দিন, আব্দুল রশীদ, জয়নুল ইসলাম, বাবরুল হোসাইন, মতিউর রহমান বাবলু, হেলাল আহমদ, সুমন মিয়া, মুজিবুর রহমান, মতিউর রহমান, শুকুর মিয়া, নয়ন মিয়া, রায়হান আহমদ ।

পরে শ্রীরামসী ইউনাইটেড অর্গানাইজেশন এর সদস্য শেখ আব্দুর রব বৃহত্তর শ্রীরামসীর ১৩জন প্রতিনিধির মাধ্যমে ৫শতাধিক অসহায় দরিদ্র পরিবার সহ মসজিদ মাদ্রাসায় নগদ অর্থ বিতরণ সহ ঘরে ঘরে পৌছে দেয়া হয়। এছাড়াও শ্রীরামসী হাইস্কুল এন্ড কলেজের দরিদ্র শিক্ষার্থীদের ভর্তি ফিসের নগদ ৫০ হাজার টাকা অধ্যক্ষ মো: হাজের আলীর হাতে তুলে দেয়া হয়। এসময় প্রভাষক নুর মোহাম্মদ জুয়েল সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *