হবিবপুরে পাঁচজন যুক্তরাজ্য প্রবাসীর উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল

স্টাফ রিপোর্টার:
বৈশি^ক মহামারী করোনা ভাইরাস সংক্রমনের প্রভাব থেকে দেশ ও প্রবাসে অবস্থানরত বৃহত্তর হবিবপুর এলাকার সর্বস্তরের নাগরিকবৃন্দের সুরক্ষা সহ সকল মুর্দেগানদের রুহের মাগফেরাত এবং বিশ্ববাসীর মঙ্গল কামনায় দোয়া, ইফতার মাহফিল এবং কেরাত ও গজল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

জগন্নাথপুর পৌর শহরের বৃহত্তর হবিবপুর এলাকার যুক্তরাজ্যের টাওয়ার হ্যামলেটস এর সাবেক কাউন্সিলার সেলিনা আক্তার, যুক্তরাজ্য প্রবাসী শাহ মো: ছোট মিয়া, যুক্তরাজ্য প্রবাসী দুলদুল বারী, যুক্তরাজ্য প্রবাসী জিল্লুল হক, যুক্তরাজ্য প্রবাসী আবু সাদেক এর উদ্যোগে সোমবার (৩ মে) হবিবপুর পশ্চিমপাড়াস্থ শাহী ঈদগাহ ময়দানে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

এ উপলক্ষ্যে কেরাত ও গজল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রানঘাতী করোনা ভাইরাস সংক্রমনের শুরু থেকে এবং প্রতিটি দুর্যোগে এলাকার অসহায় দরিদ্র কর্মহীন খেটে খাওয়া মানুষের পাশে থেকে সহযোগিতা করে যাচ্ছেন মানবতার কল্যাণে নিবেদিত সমাজসেবক দানশীল যুক্তরাজ্যের টাওয়ার হ্যামলেটস এর সাবেক কাউন্সিলার সেলিনা আক্তার, যুক্তরাজ্য প্রবাসী শাহ মো: ছোট মিয়া, যুক্তরাজ্য প্রবাসী দুলদুল বারী, যুক্তরাজ্য প্রবাসী জিল্লুল হক, যুক্তরাজ্য প্রবাসী আবু সাদেক।

এরই ধারাবাহিকতায় এলাকার মুর্দেগান রুহের মাগফেরাত কামনায় এবং সকলের সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা সহ দুর্যোগময় এই পরিস্থিতিতে সকলকে সুরক্ষা রাখতে আল্লাহ পাকের অশেষ মেহেরবানী প্রার্থনায় দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। ইফতার ও দোয়া মাহফিলে হবিবপুর গ্রামের বিশিষ্ঠ মুরব্বী আব্দুল আজিজ, আলী নেওয়াজ, সাবেক ইউপি সদস্য সাদেকুর রহমান, ফিরোজ আলী, তছির আলী দিলু মিয়া, আব্দুল হান্নান, সিজিল আহমদ, সাবেক পৌর কাউন্সিলার দেলোয়ার হোসাইন, সমাজকর্মী শামীনুর রহমান, শামসুল হক, সেলিম আহমদ, নাজমুল হোসেন, দক্ষিনপাড়া জামে মসজিদের ইমাম মাওলানা মহি উদ্দিন মিছবাহ,

সমাজকর্মী কবির মিয়া, ফয়জুল হক আমিনী, আব্দুল কাইয়ুম বাবর, শাহিন আহমদ, সিপু মিয়া, দিলশাদ আহমদ, কুহিন মিয়া, শাহিন মিয়া, রমজান আলী, মধু মিয়া, শফিকুল ইসলাম, স্বপন মিয়া, শায়েক আহমদ, মিঠু মিয়া, শরীফ আহমদ, ফখরুল ইসলাম, মস্তফা মিয়া, ইউসুফ আলী সহ বৃহত্তর হবিবপুরের সহস্স্্রধিক ধর্মপ্রাণ মুসল্লীগণ উপস্থিত ছিলেন। ইফতার পূর্ব বিশেষ মোনাজাত পরিচালনা করেন হবিবপুর কেশবপুর ফাজিল মাদ্রাসার শিক্ষক মাওলানা আলী হোসেন।

পরে সমাজকর্মী শামীনুর রহমান ও আল-বশীর শিল্পী গোষ্ঠী সিলেটের প্রতিষ্ঠাতা পরিচালক ডা: শরীফ আহমদের যৌথ পরিচালনায় কেরাত ও গজল প্রতিযোগিতায় অংশ গ্রহনকৃত শাহিন আহমদ, জামিউল রহমান নাহিদ, মারুফ আহমদ, মাহবুবুর রহমান, আজম আলী ও দোলন আহমকে পুরস্কারের নগদ অর্থ প্রদান করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *