০৯:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

জগন্নাথপুরের কেশবপুরে মরহুম হাজি দানিছ উল্লাহ ট্রাস্টের বস্ত্র বিতরণ

  • Update Time : ১২:৪৩:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ মে ২০২১
  • / 533

স্টাফ রিপোর্টার:
জগন্নাথপুর পৌর শহরের কেশবপুর এলাকায় মরহুম হাজি দানিছ উল্লাহ ট্রাস্ট এর উদ্যোগে ও জগন্নাথপুর পৌর শহরের কেশবপুর এলাকার যুক্তরাজ্যের ম্যানচেষ্টার সিটি আওয়ামী লীগের সহ-সভাপতি আফতর আলী, যুক্তরাজ্য প্রবাসী শিল্পপতি হাজী আরজান আলী ও যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ঠ ব্যবসায়ী সুজন মিয়ার অর্থায়নে কেশবপুর এলাকার অসহায় দরিদ্র ছিন্নমূল নারী-পুরুষদের মধ্যে ঈদ উপহারের বস্ত্র বিতরণ করা হয়।

আজ বৃহস্পতিবার বেলা ২টায় কেশবপুর বাজারে বিশিষ্ঠ মুরব্বী আলকাছ উদ্দিনের সভাপতিত্বে ও সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জুনাইদ আহমদের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক হাজি রেজাউল করিম রিজু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল কাইয়ুম মশাহিদ, জগন্নাথপুর পৌরসভার প্যানেল মেয়র সাফরোজ ইসলাম।

বক্তারা আর্ত মানবতার সেবায় মরহুম হাজি দানিছ উল্ল্যা ট্রাস্ট এবং প্রবাসীদের মহতী কার্যক্রমের প্রতি অভিনন্দন ও কৃতজ্ঞতা জানান। এ সময় ব্যবসায়ী সামহাজ মিয়া, মুরব্বী নিয়ামত মিয়া, তারিফ উল্ল্যা, তোতা মিয়া, সাংবাদিক জুহের আহমদ চৌধুরী, জগন্নাথপুর পৌর ছাত্রলীগের আহবায়ক আবু খয়ের মিছবাহ, দুলু মিয়া, হাফিজ মিয়া সহ কেশবপুর এলাকার মুরব্বী সহ বিভিন্ন শ্রেনী পেশার বিপুল সংখ্যক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে শতাধিক অসহায় দরিদ্র ছিন্নমূল মানুষের মধ্যে ঈদ উপহারের শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

জগন্নাথপুরের কেশবপুরে মরহুম হাজি দানিছ উল্লাহ ট্রাস্টের বস্ত্র বিতরণ

Update Time : ১২:৪৩:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ মে ২০২১