হবিবপুরে যুক্তরাজ্য প্রবাসী কমর উদ্দিনের উদ্যোগে ঈদুল ফিতর উপলক্ষে নগদ অর্থ বিতরণ
- Update Time : ০৫:২৫:৫৭ অপরাহ্ন, শনিবার, ৮ মে ২০২১
- / 1181
স্টাফ রিপোর্টার:-
জগন্নাথপুর পৌর শহরের হবিবপুর দক্ষিণপাড়া এলাকার যুক্তরাজ্য প্রবাসী সমাজসেবী কমর উদ্দিন আমির হোসেনের উদ্যোগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এলাকার অসহায় দরিদ্র পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
আজ শনিবার বেলা ২টায় দক্ষিনপাড়া হবিবপুর সুন্নিয়া হাফিজিয়া মাদ্রাসা প্রাঙ্গনে নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জগন্নাথপুর পৌরসভার কাউন্সিলার শফিকুল হক শফিক বলেছেন, প্রবাসীরা দেশের শিক্ষা সহ বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ন অবদান রেখে যাচ্ছেন। তিনি ঈদ উপলক্ষে অসহায় দরিদ্র পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করায় যুক্তরাজ্য প্রবাসী সমাজসেবক কমর উদ্দিন আমির হোসেনকে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানান।
এলাকার বিশিষ্ঠ মুরব্বী আব্দুল আজিজের সভাপতিত্বে ও সমাজকর্মী আবুল খয়েরের পরিচালনায় বক্তব্য রাখেন যুক্তরাজ্য প্রবাসী কমর উদ্দিন আমির হোসেন, জগন্নাথপুর পৌরসভার ৪নং ওয়ার্ড কাউন্সিলার কামাল হোসেন, হবিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নুরুল হক, সমাজকর্মী মিঠু মিয়া প্রমূখ।
শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ সাজন আহমদ। এসময় এলাকার বিশিষ্ঠ মুরব্বী আছকির আলী, সাবেক ইউপি সদস্য ফিরোজ আলী, মুরব্বী মর্তুজ আলী, জিল্লুল হক, আব্দুল করিম, ব্যবসায়ী জামাল হোসেন, মাহবুবুর রহমান স্বপন, সুনুর মিয়া, রাসেল আহমদ, কাওছার আহমদ, সেবুল মিয়া সহ বিভিন্ন শ্রেনী পেশার লোকজন উপস্থিত ছিলেন।
এসময় যুক্তরাজ্য প্রবাসী কমর উদ্দিন আমির হোসেনের পরিবারবর্গ সহ বিশ^ বাসীর মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন দক্ষিনপাড়া হবিবপুর জামে মসজিদের ইমাম মাওলানা মহি উদ্দিন মিছবাহ।
পরে দক্ষিন হবিবপুর এলাকার ২শতাধিক অসহায় দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহারের নগদ অর্থ বিতরণ করা হয়।










