লাইসিয়াম কিন্ডারগার্টেন স্কুল পরিচালনা পরিষদের উদ্যেগে হতদরিদ্র , মধ্যবিত্ত ও নিম্ন বেতনের শিক্ষকদের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান

সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলাধীন হযরত শাহজালাল (র.) সফরসঙ্গী হযরত সৈয়দ শাহ শামসউদ্দীন (র.) এর স্মৃতিধন্য সৈয়দপুর গ্রামের প্রাণকেন্দ্রে প্রতিষ্ঠিত ‘’লাইসিয়াম কিন্ডারগার্টেন স্কুল’’আগামী ২০২২ সালে ২০তম বর্ষে পদার্পণ করতে যাচ্ছে।সম্পূর্ণ বেসরকারি উদ্যোগে ২০০২ সালে প্রতিষ্ঠিত আধুনিক শিক্ষার অনন্য প্রতিষ্ঠান ‘লাইসিয়াম ‘’ যা ২০০৫ সাল থেকে আজ পর্যন্ত সরকারী বৃওিপ্রাপ্ত ও শিক্ষার দিক থেকে সর্বশ্রেষ্ট প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান ‘লাইসিয়াম’’।
এরই ধারাবাহিকতায় লাইসিয়াম কিন্ডারগার্টেন স্কুল পরিচালনা পরিষদের মাধ্যমে ও এলাকার একঝাঁক তরুণদের সহযোগিতায়  শিক্ষা প্রসারের পাশাপাশি এবারে প্রথম ব্যতিক্রমী একটি উদ্যোগ নিয়ে ,সৈয়দপুর সহ আশেপাশে এলাকার হতদরিদ্র , মধ্যবিত্ত ও নিম্ন বেতনের  কিছু শিক্ষকদের মাঝে  দুই লক্ষ টাকার উপরে নগদ অর্থ অত্যন্ত সুন্দর ভাবে বিতরণ করা হয়। পরিচালক বৃন্ধের অঙ্গীকার আগামীতে আমাদের এই ধরনের  মানবকল্যাণ মূলক কাজে আরও বেশি করে অংশগ্রহণ থাকবে ।  প্রেস বিজ্ঞপ্তি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *