০৯:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে সাজাপ্রাপ্ত আসামী সহ গ্রেফতার-২
- Update Time : ০২:০৩:৫৫ অপরাহ্ন, বুধবার, ১২ মে ২০২১
- / 439
স্টাফ রিপোর্টার:-
জগন্নাথপুর থানা পুলিশের অভিযানে এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী এবং নিয়মিত মামলার পলাতক আসামী সহ ২জনকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার রাতে পৃথক অভিযানে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন দোস্ত মামদ দোস (৩০) এবং আক্কাছ আলী (৪০)।
জগন্নাথপুর থানার সেকেন্ড অফিসার রাজিব রহমান জানান, জিআর ১০৬/১২ মামলার ৩৭৯ দন্ডবিধির ধারায় এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী জগন্নাথপুর পৌর শহরের পূর্ব ভবানীপুর গ্রামের মজিদ আলীর ছেলে আক্কাছ আলীকে গ্রেফতার করা হয়। পৃথক অভিযানে জিআর ৭৫/২১ নিয়মিত মামলার এজাহার নামীয় আসামী উপজেলার কলকলিয়া ইউনিয়নের নাদামপুর গ্রামের আনফর আলীর ছেলে দোস্ত মামদ দোসকে গ্রেফতার করা হয়।
থানার অফিসার ইনচার্জ মো: ইখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, গ্রেফতারকৃতদের আজ বুধবার বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।










