চিলাউড়া রসুলপুরে বেগম আনোয়ারা ও সোনা মিয়া ট্রাস্টের দরিদ্রদের মধ্যে নগদ অর্থ বিতরণ

স্টাফ রির্পোটার:
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউনিয়নের রসুলপুর গ্রামের বাসিন্দা, রসুলপুর জামেয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা পরিচালনা কমিটির আমৃত্য দাতা সদস্য, প্রয়াত আওয়ামী লীগ নেতা বিশিষ্ট সালিশী ব্যক্তিত্ব মরহুম হাজী সোনা মিয়া ও তার সহধর্মিনী মরহুমা আনোয়ারা বেগম এবং তাদের মেয়ে মরহুমা শিউলী আক্তারে রুহের মাগফিরাত কামনায় এলাকার অসহায় দরিদ্র পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

সকাল ১০টায় মরহুম সোনা মিয়ার বাড়িতে বেগম আনোয়ারা ও সোনা মিয়া ট্রাস্টের চেয়ারম্যান ও জগন্নাথপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক সমাজসেবক জামাল উদ্দিন আহমেদ এম এ, এলএলবির সার্বিক তত্তাবধানে ও জগন্নাথপুর উপজেলা যুবদলের আহবায়ক সমাজকর্মী আবুল হাশিম ডালিমের পরিচালনায় নগদ অর্থ বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখেন রসুলপুর জামেয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি সাবেক ইউপি সদস্য হাজী আনোয়ার মিয়া, চিলাউড়া হলদিপুর ইউনিয়ন বিএনপির আহবায়ক ডা: রাজা মিয়া,

রসুলপুর মাদ্রাসা পরিচালনা কমিটির অভিভাবক সদস্য সাজন মিয়া, সদস্য হাজী ফজলু মিয়া, সদস্য আনছার মিয়া, চিলাউড়া হলদিপুর ইউনিয়ন যুবলীগের যুগ্ম-আহবায়ক রফিকুল ইসলাম তাজ, হাজী আলফু মিয়া, আকল মিয়া, আমজদ খান, আব্দুল অদুদ, আকল মিয়া, আশরাফ মিয়া, জগন্নাথপুর উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য রুহেল আহমদ চৌধূরী, যুবদল নেতা তোতা মিয়া, শায়েক আহমদ অবদা, সৈয়দ মিয়া, ছবির খান, নোমান আহমদ জুয়েল, আব্দুল জালাল, জগন্নাথপুর পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহবায়ক মাসিব খান সহ অনেকে উপস্থিত ছিলেন।

বক্তারা মরহুম হাজী সোনা মিয়া ও তার সহধর্মিনী মরহুমা আনোয়ারা বেগম ও তাদের মেয়ে মরহুমা শিউলী আক্তারের রুহের মাগফিরাত কামনা করে গরীব অসহায় হতদরিদ্র পরিবারের মধ্যে নগদ অর্থ বিতরণ করায় বেগম আনোয়ারা ও সোনা মিয়া ট্রাস্টের চেয়ারম্যান জামাল উদ্দিন আহমেদ, সদস্য কামাল মিয়া, এমরান উদ্দিন, স¤্রাট আকবর, রেজু বেগম, রেনু বেগম পারুল আক্তার সহ ট্রাস্টের সদস্যদের অভিনন্দন ও কৃতজ্ঞতা জানান।

পরে বেগম আনোয়ারা ও সোনা মিয়া ট্রাস্টের চেয়ারম্যান জামাল উদ্দিন আহমেদ, ট্রাস্টের সদস্য লন্ডন প্রবাসী কামাল মিয়া, ট্রাস্টের সদস্য লন্ডন প্রবাসী এমরান উদ্দিন, ট্রাস্টের সদস্য ইতালী প্রবাসী সম্রাট আকবর, ট্রাস্টের সদস্যা রেজু আক্তার, ট্রাস্টের সদস্যা লন্ডন প্রবাসী রেনু আক্তার, ট্রাস্টের সদস্যা লন্ডন প্রবাসী পারুল আক্তারের অর্থায়নে রসুলপুর, উত্তর রসুলপুর, হলদিপুর ও কবিরপুর গ্রামের গরীব অসহায়, হতদরিদ্র ২শত পরিবারের মধ্যে নগদ অর্থ বিতরণ করা হয়।

 

জ.টুডে-এ হাই

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *