সৈয়দপুর বাজারে ঈদ পুনর্মিলনী, ইউনিয়নবাসীর কল্যাণে কাজ করতে চাই: মকসুদ কোরেশী

স্টাফ রিপোর্টার:-
জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী যুক্তরাজ্যের নর্থ ইষ্ঠ আওয়ামী লীগের সাধারন সম্পাদক মকসুদ মিয়া কোরেশী সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নকে মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় ব্যক্ত করে বলেন আপনাদের  স্নেহ ভালোবাসায় ইতোমধ্যে জনকল্যাণে কাজ করে যাচ্ছি।

ভবিষ্যতেও ইউনিয়নবাসীর প্রতিটি কল্যাণকর কাজ করতে আপনাদের দোয়া ও ভালবাসা প্রত্যাশা করছি। তিনি বলেন ইতোমধ্যে করোনার ক্রান্তিলগ্নে ইউনিয়নের অসহায় দরিদ্র কর্মহীন মানুষের পাশে দাড়িয়েছি। প্রতিটি দুর্যোগে মানুষের পাশে থাকার প্রতিশ্রুতি দেন। তিনি রবিবার জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের সৈয়দপুর বাজারে হাজি আছাব আলী মার্কেটে আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেছেন।

ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শেখ ছালেহ আহমদ ছোট মিয়ার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তৈয়ব মিয়া কামালী, আওয়ামী লীগ নেতা আব্দুল মানিক, জাতীয় পার্টি নেতা সাবেক ইউপি সদস্য ছালিক মিয়া, জগন্নাথপুর উপজেলা যুবলীগের সদস্য যুক্তরাজ্য প্রবাসী মোস্তাক কোরেশী, উপজেলা যুবলীগ নেতা আনোয়ার কোরেশী।

উপজেলা ছাত্রলীগ নেতা মো: সুজেল মিয়ার পরিচালনায় বক্তব্য রাখেন ইউনিয়ন পরিষদ সদস্য সৈয়দ এমদাদ আহমদ, ইউনিয়ন পরিষদ সদস্য মোয়াজ্জিল মিয়া, মাওলানা লোকমান খান, মাওলানা সৈয়দ দ্বীনুল ইসলাম, মাওলানা সৈয়দ নবীব, সৈয়দ ছফেদ আলী, লিলু মিয়া, মো: আলা মিয়া কোরেশী, আমিনুল ইসলাম মামুন, নাছির কোরেশী, মাওলানা মারজান কোরেশী, সৈয়দ জামাল, উপজেলা সেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক জয়নুল কোরেশী, মো: বদরুল ইসলাম, সৈয়দ নুর আলী, সৈয়দ শাহান, ছাত্রলীগ নেতা সৈয়দ হাবিল,

সৈয়দ আহসান রুমেল, সৈয়দ ইনান, মো: শামু জিম্মাদার, মো: আলম খান, রুবন কোরেশী, ছাব্বির আহমদ, তানভীর কোরেশী, সৈয়দ শাহবির, সৈয়দ আকিল আহমদ, সৈয়দ রাসেল, মো: সুহেব কোরেশী, সৈয়দ বারিকুল, মো: করিম, সৈয়দ রুমেন, সমসাদ খান, টিপু কোরেশী, সৈয়দ দিনুর, শাহানুর কোরেশী, দিলসাদ খান, শফিক কামালী, জুয়েল আহমদ জিম্মাদার, দিদার কোরেশী, নাজিম কোরেশী, তৌফিক কোরেশী, রুম্মান খান প্রমূখ।

অনুষ্ঠান শেষে চেয়ারম্যান প্রার্থী মকসুদ কোরেশীর দীর্ঘায়ু কামনা সহ দেশবাসীর মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন মুফতি হাফিজ মাওলানা শামীম আহমদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *