০৮:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

জগন্নাথপুরে হত্যা মামলার আসামীসহ গ্রেফতার-৩

  • Update Time : ০৮:০৬:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ২৮ মে ২০২১
  • / 619

স্টাফ রিপোর্টার:-
জগন্নাথপুরে পুলিশের অভিযানে হত্যা মামলার আসামীসহ ৩জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন জয়নাল আবেদীন তালুকদার, আব্দাল আলী হীরা, আবুল কাশেম ফটিক মিয়া। জগন্নাথপুর থানার সেকেন্ড অফিসার এস আই রাজিব রহমান জানান, গ্রেফতারকৃত জয়নাল আবেদীন তালুকদার জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের কান্দারগাঁও গ্রামের মৃত মান উল্ল্যা ওরফে আজিজুর রহমানের ছেলে। জয়নাল মাসুম হত্যা মামলার এজাহার নামীয় আসামী।

অন্যদিকে মাদকদ্রব্য আইনের গ্রেফতারী পরোয়ানাভুক্ত পলাতক আসামী আব্দুল আলী হীরাকে গ্রেফতার করা হয় । হীরা জগন্নাথপুর উপজেলার মিরপুর ইউনিয়নের আমড়াতৈল গ্রামের আমজাদ আলীর ছেলে। অপরদিকে গ্রেফতারী পরোয়ানাভুক্ত আবুল কাশেম ফটিক মিয়াকে গ্রেফতার করা হয়। ফটিক মিয়া কলকলিয়া ইউনিয়নের সাঙ্গিয়ারগাঁও গ্রামের আব্দুল হান্নানের ছেলে।

জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মো: ইখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, আজ শুক্রবার সকালে গ্রেফতারকৃতদের সুনামগঞ্জের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

জগন্নাথপুরে হত্যা মামলার আসামীসহ গ্রেফতার-৩

Update Time : ০৮:০৬:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ২৮ মে ২০২১