স্টাফ রিপোর্টার:
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডির বাস্তবায়নে সড়কের পাঁকা করণ কাজের উদ্বোধন করা হয়েছে। বুধবার শাহারপাড়া বাজার থেকে শুরু করে ১ কিলোমিটার সড়কের পাঁকা করণ কাজের উদ্বোধন করেন সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তৈয়ব মিয়া কামালী।
দীর্ঘ প্রতিক্ষার পর সড়কটির পাঁকা করণ কাজ শুরু হওয়ায় হাওর রত্ম জগন্নাথপুর-দক্ষিন সুনামগঞ্জ আসনের সংসদ সদস্য পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানকে অভিনন্দন জানিয়েছেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন পরিষদের স্বনামধন্য চেয়ারম্যান তৈয়ব মিয়া কামালী।
এলাকাবাসী শাহ কামাল (র:) দরগাহে যাতায়াত সহ আশ-পাশ এলাকায় যাতায়াত সমস্যা দূরীকরণ হওয়ায় এলাকাবাসী অনেকটাই আনন্দিত হয়েছেন।
উদ্বোধনকালে এলজিইডির উপ-সহকারী প্রকৌশলী আব্বাস উদ্দিন আহমদ, সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক সাবের কামালী, যুক্তরাজ্য প্রবাসী শাহ আলম কামালী, শাহারপাড়া গ্রামের মুরব্বী আখলু মিয়া কামালী, সাবু মিয়া কামালী, আবু মিয়া কামালী, আবির মিয়া কামালী, রাজু কামালী, ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি সোহাদ কামালী সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
এলজিইডির জগন্নাথপুরের উপ-সহকারী প্রকৌশলী আব্বাস উদ্দিন আহমদ জানান, ঠিকাদারী প্রতিষ্ঠান কর্তৃক শাহারপাড়া বাজার হতে পীরেরগাঁও বাজার ভায়া শ্রীরামসী ১ কিলোমিটার সড়কের কার্পেটিং কাজ শুরু করা হয়েছে।