জগন্নাথপুরে ৫ জুন থেকে ২৭ হাজার শিশুকে ভিটামিন এ প্লাস খাওয়ানো হবে
- Update Time : ০৯:০৩:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুন ২০২১
- / 658
স্টাফ রিপোর্টার:-
আগামী ৫ জুন থেকে ১৯ জুন পর্যন্ত জগন্নাথপুরে চলবে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন। এবার এ উপজেলায় ২৭ হাজার শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। বুধবার জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্েরর আয়োজনে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন (১ম রাউন্ড) সম্পর্কে এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মধু সুদন ধরের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহ, উপজেলা শিক্ষা কর্মকর্তা মানিক লাল দাস, উপজেলা মেডিকেল অফিসার ডা: সায়খুল ইসলাম, ডা: শারমিন আরা আশা, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা একরামুল হক, জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি শংকর রায় প্রমূখ।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মধুসূদন ধর জানান, ৫ জুন থেকে ১৯ জুন পর্যন্ত ৬মাস থেকে ৫ বছর বয়সী এ উপজেলার ২৭ হাজার শিশু কে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।










