জগন্নাথপুরে প্রাণিসম্পদ প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
- Update Time : ০৮:২১:৫৪ অপরাহ্ন, শনিবার, ৫ জুন ২০২১
- / 484
স্টাফ রিপোর্টার :-
মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রনালয়ের অধিন প্রাণিসম্পদ অধিদপ্তরের উদ্যোগে প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্পের (এলডিডিপি) এর সহায়তায় জগন্নাথপুর উপজেলা প্রাণি সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল এর বাস্তবায়নে প্রাণি সম্পদ প্রদর্শনী মেলা ২০২১ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার পৌর শহরের স্বরূপচন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বর্ণিল সাজে সাজানো ১৮টি স্টলে বিভিন্ন প্রজাতির প্রাণি, ঔষধ কোম্পানী সমূহ এগ্রোভেট ডিভিশন, বাচ্চা ফুটানোর যন্ত্র ইনকিউবেটর, প্রাণি খাদ্য ও ঔষধ বিক্রিতা বীজঘর স্থান পায়।
দিনব্যাপী প্রাণি সম্পদ প্রদশর্নীর উদ্বোধনী অনুষ্ঠানে জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহ এর সভাপতিত্বে ও উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা: ওবায়দুল ইসলাম এর পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ভেটেনারি সার্জন ডা: খালেদ সাইফুল্লাহ। বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান, ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, কৃষি কর্মকর্তা শওকত ওসমান মজুমদার, মৎস্য কর্মকর্তা আক্তারুজ্জামান, জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি শংকর রায় প্রমুখ।
এসময় তথ্য প্রযুক্তি অধিদপ্তর জগন্নাথপুর উপজেলা সহকারী প্রোগ্রামার আশীষ চক্রবর্তী, জগন্নাথপুর থানার উপ-পরিদর্শক মির্জা সাফায়েত হোসেন, উপজেলা শ্রমিকলীগের আহবায়ক নুরুল হক, দৈনিক সবুজ সিলেট প্রতিনিধি মো: আব্দুল হাই, দৈনিক সিলেটের ডাক প্রতিনিধি অমিত দেব, জগন্নাথপুর পৌর শহরের ইকরাম এগ্রো এন্ড ডেইরী ফার্ম এর স্বত্তাধিকারী ওবায়দুল হক জাবেদ সহ আরো অনেকে উপস্থিত ছিলেন। 
বক্তারা বলেছেন, বলেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের সকল সেক্টরের সাথে তাল মিলিয়ে প্রাণিসম্পদ সেক্টর লক্ষনীয় উন্নতি সাধন করে যাচ্ছে। ইতোমধ্যে ডিম ও মান সম্মত মাংস উৎপাদনে স্বয়ংসম্পূর্নতা অর্জন করেছে। এছাড়াও দুধের উৎপাদন বাড়ানোর উপলব্দি গুরুত্বের সাথে নিয়ে বুদ্ধি ও মেধা সম্পন্ন দক্ষ মানব সম্পদ গঠনের লক্ষে মেঘা প্রকল্প প্রানি সম্পদ ও ডেইরী ডেভেলাপমেন্ট প্রজেক্ট অনুমোদন হয়েছে। যার কার্যক্রম ৬১টি জেলায় চলমান রয়েছে।
বক্তারা টেকসই উন্নয়ন ও রূপকল্প ২০৪১ বাস্তবায়নে প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প গুরুত্বপূর্ন ভুমিকা রাখবে এমনটাই প্রত্যাশা করেছেন। মেলায় স্টলগুলোতে বিভিন্ন প্রজাতির প্রাণির মধ্যে ছিল লেয়ার, গাড়ল জাতীয় ভেড়া, মহিষ, শাহিওয়াল, প্রিজিয়ান ক্রস, ব্রাহমা, ঘোড়া, ষাড়, ব্ল্যাক বেঙ্গল ও যমুনা পাড়ি, তোতাপুরি ছাগল টারকি, রাজহাঁস, কুড়া, ডাহক, ঘুঘু, সরাইল। এছাড়া বীজ এবং এগ্রোভেট ডিভিশন ও উপজেলা প্রানি সম্পদ দপ্তর ও ভেটেনারি হাসপাতাল মেলার স্টগুলোতে স্থান পায়। 
বিকেল ৩টায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মেলায় অংশ গ্রহনকৃত স্টলের মধ্যে খামারী হারিছ উদ্দিনকে প্রথম পুরস্কার, আসকর আলীকে দ্বিতীয় পুরস্কার ও জাবের হোসেনকে তৃতীয় পুরস্কার প্রদান করা হয়। এছাড়াও মেলায় অংশ নেয়া সব কটি স্টলগুলোকে পুরস্কার প্রদান করা হয়।










