জগন্নাথপুরে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বিউবোর বাস্তবায়নে ২৫ কোটি টাকা ব্যয়ে আরো একটি সাব-ষ্টেশনের কাজ শুরু
- Update Time : ০৭:২১:১৩ অপরাহ্ন, রবিবার, ৬ জুন ২০২১
- / 803
স্টাফ রিপোর্টার:
নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ ব্যবস্থার উন্নয়নে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বিউবোর বাস্তবায়নে ২৫ কোটি টাকা ব্যয়ে জগন্নাথপুর উপজেলায় বিদ্যুতের নতুন আরো একটি সাব-ষ্টেশনের নির্মাণ কাজ শুরু হয়েছে। আজ রবিবার পৌর শহরের ভবের বাজার এলাকায় এই সাব-ষ্টেশন নির্মাণের ফাইলিং এর কাজ শুরু হয়।
নির্মাণ কাজের উদ্বোধন করেছেন জগন্নাথপুর ডিগ্রি কলেজের গভর্নিং বডির সাবেক সদস্য সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সিদ্দিক আহমদ। এসময় বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা ও উন্নয়ন প্রকল্প সিলেটের সহকারি প্রকৌশলী সাইদুর রহমান, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বিউবোর জগন্নাথপুর উপজেলা আবাসিক প্রকৌশলী আজিজুল ইসলাম আজাদ,
সহকারী প্রকৌশলী আবুল আজাদ পাভেল, জগন্নাথপুর পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি হাজী আলা মিয়া. সাবেক পৌর কাউন্সিলার আকিক মিয়া, সাবেক ইউপি সদস্য আখলুছ মিয়া, পৌর আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইউনুস মিয়া, কৃষি বিষয়ক সম্পাদক হরুপ মিয়া, সমাজসেবক ইমদাদুল হোসাইন, ইসতিয়াক আহমদ, পৌর ছাত্রলীগের যুগ্ম আহবায়ক কামরান আহমেদ, সদস্য মইনুল ইসলাম সহ এলাকার আরো অনেকে উপস্থিত ছিলেন।
বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বিউবোর জগন্নাথপুর অফিস সূত্রে জানাযায়, সিলেটের বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা ও উন্নয়ন প্রকল্পের আওতায় ২৫ কোটি টাকা ব্যয়ে জগন্নাথপুর পৌর শহরের ভবের বাজার এলাকায় ৮০ শতাংশ ভূমিতে বিদ্যুৎ এর সাব-ষ্টেশনের নির্মাণ কাজ শুরু হয়েছে। ২০১৯ সালে দরপত্র বিজ্ঞপ্তির মাধ্যমে ঠিকাদারী প্রতিষ্ঠান এনার্জি প্যাক লিমিটেড ঢাকা কর্তৃক সাব স্টেশন নির্মাণ কাজের দায়িত্ব পান।
২০২২সালে সাব-ষ্টেশনের কাজ সম্পন্ন হবে বলে সূত্র জানায়। প্রকল্পটি বাস্তবায়িত হলে জগন্নাথপুর পৌর শহরের ভবের বাজার, ইসহাকপুর, ইনাতনগরসহ উপজেলার পাটলী, মিরপুর ও সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের প্রায় ১০ হাজার গ্রাহণ বিদ্যুতের সুফল পাবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
এদিকে পর্যাপ্ত জনবল সংকটের মধ্যে দিয়েও জগন্নাথপুর উপজেলায় বিদ্যুৎ গ্রাহকদের সেবা প্রদানে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন উপজেলা আবাসিক প্রকৌশলী আজিজুল ইসলাম আজাদ। বিদ্যুৎ বোর্ড বিউবোর জগন্নাথপুর উপজেলার আবাসিক প্রকৌশলী আজিজুল ইসলাম আজাদ জানান, মাননীয় পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান মহোদয়ের প্রচেষ্টায় বিদ্যুৎ সেবা নিশ্চিত করণের লক্ষ্যে নতুন আরো একটি সাব-ষ্টেশন নির্মাণ কাজ শুরু হয়েছে।
সাব-স্টেশনের কাজটি সম্পন্নের পর এটি চালু হলে লোড সেডিং সহ ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাট দূর হবে। বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা ও উন্নয়ন প্রকল্প সিলেটের সহকারি প্রকৌশলী সাইদুর রহমান জানান, বিদ্যুতের নতুন সাব-ষ্টেশনের জন্য ৮০ শংতাংশ ভুমির মধ্যে ২০ শতাংশ ভুমি সরকারি এবং ৬০ শতাংশ ভূমি ১০ লাখ টাকা ব্যয়ে অধিগ্রহণ করা হয়েছে। নতুন সাব-ষ্টেশনটি চালু হলে প্রায় ১০ হাজার গ্রাহক বিদ্যুতের সুফল ভোগ করবেন।
প্রসঙ্গত, ১৯৮৬ সালে সিলেটের কুমারগাঁও এলাকা থেকে জগন্নাথপুর উপজেলায় সর্ব প্রথম বিদ্যুতের সঞ্চালন লাইন চালু হয়। বিদ্যুতের লো-ভোল্টেজ ও ঘনঘন বিদ্যুৎ বিভ্রাট দেখা দিলে ২০১২ সালে পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানের প্রচেষ্ঠায় পৌর শহরের ইকড়ছই আবাসিক এলাকায় বিদ্যুতের সাব-ষ্টেশন স্থাপন করা হলে জগন্নাথপুরে বিদ্যুতের লো-ভোল্টেজের সমস্যা দূর হয়।
জ.টুডে/ আব্দুল হাই










