স্টাফ রিপোর্টার:-
প্রবীণ আওয়ামী লীগ নেতা সাবেক জগন্নাথপুর ইউনিয়ন পরিষদের সদস্য ইসহাকপুর পাবলিক উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি আল-জান্নাত ইসলামিক এডুকেশন ইনস্টিটিউট এর পরিচালনা পর্ষদের সদস্য যুক্তরাজ্য প্রবাসী জগন্নাথপুর পৌর শহরের ইসহাকপুর দূর্গাপুর এলাকার খান বাড়ির ছায়াদ খান ইন্তেকাল করেছেন। ইন্না—–রাজিউন।
আজ সোমবার লন্ডন সময় সকাল সাড়ে ৫টায় লন্ডস্থ নিজ বাসভবনে শেষ নি:শ^াস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে, ৫ মেয়ে সহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। যুক্তরাজ্যের মিডল্যান্ড আওয়ামী লীগের সহ-সভাপতি বিশিষ্ঠ শিক্ষানুরাগী আকমল খানের বড় ভাই এবং সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বর্ষীয়ান রাজনীতিবিদ সিদ্দিক আহমদের বেয়াই শিক্ষা ও সমাজসেবায় নিবেদিত ছায়াদ খান’র মৃত্যুর সংবাদে পুরো উপজেলায় শোকের ছায়া নেমে আসে।
মরহুম ছায়াদ খান’র ভাতিজা এনামূল খান জানান, মরহুমের মরদেহ দেশে আনার বিষয়ে পারিবারিকভাবে এখনো কোন সিদ্ধান্ত হয়নি। এদিকে প্রবীণ আওয়ামী লীগ নেতা ছায়াদ খান’র মৃত্যুতে শোক জানিয়েছেন জগন্নাথপুর-দক্ষিন সুনামগঞ্জ আসনের সংসদ সদস্য পরিকল্পনামন্ত্রী আলহাজ¦ এম এ মান্নান, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সিদ্দিক আহমদ, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আকমল হোসেন, সাধারন সম্পাদক রেজাউল করিম রিজু, সহ-সভাপতি আব্দুল কাইয়ুম মশাহিদ,
পৌরসভার সাবেক মেয়ার মিজানুর রশীদ ভুইয়া, পৌর আওয়ামী লীগের সভাপতি ডা: আব্দুল আহাদ, সাধারন সম্পাদক হাজি ইকবাল হোসেন ভুইয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো: আব্দুল হাই, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইউনুছ মিয়া, জগন্নাথপুর উপজেলা যুবলীগের সভাপতি কামাল উদ্দিন, উপজেলা ছাত্রলীগের সভাপতি কল্যাণ কান্তি রায় সানী সহ আওয়ামী লীগ অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ এছাড়া আল-জান্নাত ইসলামিক এডুকেশন ইনস্টিটিউট এর প্রিন্সিপাল শহীদুল ইসলাম নিজামী।
বিবৃতিদাতারা মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকাহত পরিবার বর্গের প্রতি গভীর সমবেদনা জানান।