০৭:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ইসহাকপুর পাবলিক উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি ছায়াদ খাঁন’র মৃত্যুতে দোয়া মাহফিল

  • Update Time : ০৯:৫১:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুন ২০২১
  • / 536

স্টাফ রিপোর্টার:
জগন্নাথপুর পৌর শহরের ইসহাকপুর এলাকার খান বাড়ির সাবেক জগন্নাথপুর ইউনিয়ন পরিষদের সদস্য বিশিষ্ঠ শালিষী ব্যক্তিত্ব ইসহাকপুর পাবলিক উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি যুক্তরাজ্য প্রবাসী ছায়াদ খাঁন’র মৃত্যুতে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার দুপুরে ইসহাকপুর পাবলিক উচ্চ বিদ্যালয়ের সভাপতি বদরুল ইসলামের আয়োজনে বিদ্যালয়ের অফিস কক্ষে মরহুম ছায়াদ খাঁন’র রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

পরে আলোচনা সভায় বিদ্যালয়ের সভাপতি বদরুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গোলজার হোসেন, অভিভাবক সদস্য আব্দুল মোমিন, সিনিয়র শিক্ষক মাওলানা জালাল উদ্দিন, সহকারি শিক্ষক বিজয় কান্তি দাশ, সহকারি শিক্ষক নুরুল হক, সহকারি শিক্ষক রাসেল মিয়া, সহকারি শিক্ষক মাহমুদুল ইসলাম, হিসাব সহকারি আবু তাহের সহ আরো অনেকে।

সভাপতির বক্তব্যে বদরুল ইসলাম মরহুম ছায়াদ খান’র স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন তিনি ছিলেন একজন নিবেদিত সমাজসেবক শিক্ষানুরাগী। তাঁর শুন্যতা পূরন হবার নয়। তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করে শোকাহত পরিবার বর্গের প্রতি গভীর সমবেদনা জানান।

Please Share This Post in Your Social Media

ইসহাকপুর পাবলিক উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি ছায়াদ খাঁন’র মৃত্যুতে দোয়া মাহফিল

Update Time : ০৯:৫১:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুন ২০২১