০৭:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে ছাদ থেকে পড়ে এস এস সি পরীক্ষার্থীর মৃত্যু
- Update Time : ০৯:৩৯:১৩ অপরাহ্ন, শনিবার, ১৯ জুন ২০২১
- / 1196
স্টাফ রিপোর্টার:-
জগন্নাথপুরে বাড়ির ছাদ থেকে পড়ে এস এস সি পরীক্ষার্থী রাহাত আলমের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত রাহাত আলম জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের কামাল মিয়ার ছেলে। রাহাত আলম এরালিয়া বাজার উচ্চ বিদ্যালয়ের ২০২১সালের এসএসসি পরীক্ষার্থী।
আজ শনিবার বিকেল ৪টায় সিলেট মহানগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় রাহাত আলমের। পরিবারের লোকজন জানান, শুক্রবার (১৮ জুন) বিকেল ৫টায় রাহাত আলম নিজ বাড়ির ছাদ থেকে অসাবধানবশত: নিচে পড়ে যায়। গুরুতর আহত রাহাত আলমকে সিলেট মহানগরীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হলে আজ শনিবার বিকেল ৪টায় তার মৃত্যু হয়।










