জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের জরুরী কর্মীসভা শনিবার

জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের জরুরী কর্মী সভা শনিবার ( ১ সেপ্টেম্বর) অনুষ্টিত হবে। দুপুরে দলীয় কার্যালয়ে আয়োজিত কর্মী সভায় অর্থ ও পরিকলন্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান উপস্থিত থাকবেন।

এতে উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগের সকল নেতৃবৃন্দকে উপস্থিত থাকার জন্য আহবান জানিয়েছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আকমল হোসেন, সাধারন সম্পাদক রেজাউল করিম রিজু । বিজ্ঞপ্তি
জগন্নাথপুর টুডে/ এইচ কে

র‌্যাবের অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিসি-৩, সুনামগঞ্জ ক্যাম্পের এএসপি আফজাল হোসেনের নেতৃত্বে একটি আভিযানিক দল বৃহস্পতিবার (৩০ আগষ্ট) সুনামগঞ্জ সদর থানার ধারারগাঁও গ্রামের হালুয়াঘাট রোডস্থ সামছুল হকের চায়ের দোকানের সামনে পাকা রাস্তার উপর থেকে মাদক ব্যবসায়ী দানা মিয়া (৬০) কে আটক করেছে।

ধৃত দানা মিয়া সুনামগঞ্জ সদর থানার মাইঝবাড়ি গ্রামের মৃত মনু মিয়ার ছেলে। র‌্যাব-৯ সিলেটের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আটককৃত মাদক ব্যবসায়ীর নিকট থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। দানা মিয়া দীর্ঘদিন যাবত যুব সমাজের নিকট নেশাজাতীয় ইয়াবা বিভিন্ন ধরণের মাদকদ্রব্য বিক্রয় করিয়া যুব সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছিল। উদ্ধারকৃত মাদকদ্রব্য ও আটককৃত আসামীকে সুনামগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে। বিজ্ঞপ্তি

জগন্নাথপুর টুডে/এইচ কে

যথাযোগ্য মর্যাদায় শ্রীরামসী গনহত্যা দিবস পালিত

মো: আব্দুল হাই :
জগন্নাথপুর উপজেলার মীরপুর ইউনিয়নের শ্রীরামসী গ্রামে ১৯৭১সালের ৩১ আগষ্ট স্বাধীনতাযোদ্ধে পাক-হানাদার বাহিনীর নির্মম গনহত্যার বেদনা বিধুর স্মৃতি নিয়ে শহীদদের স্মরনে শুক্রবার (৩১ আগষ্ট) নানা কর্মসূচীর মধ্যে দিয়ে শহীদ স্মৃতি সংসদের উদ্যোগে আঞ্চলিক শোক দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে।

সকালে শহীদ স্মৃতি সংসদ ও উপজেলা প্রশাসন কর্তৃক শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে স্থানীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন, কালো ব্যাজ ধারন, শোক র‌্যালী ও মিলাদ মাহফিল অনুষ্টিত হয়। এদিকে বৃহস্পতিবার ( ৩০ আগষ্ট) শহীদ স্মৃতি সংসদের আয়োজনে শোক দিবসের আলোচনা সভা ও রচনা প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরনী অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে

জগন্নাথপুর উপজেলা নির্বাহী অফিসার মাহ্ফুজুল আলম মাসুম স্বাধীনতাযোদ্ধে শ্রীরামসী গ্রামে পাক-হানাদার বাহিনীর নির্মম হত্যাযজ্ঞে নিহত শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তাদের আত্মার শান্তি কামনা করেন। প্রধান আলোচকের বক্তব্য রাখেন সিলেট লিডিং ইউনিভার্সিটির পরীক্ষা নিয়ন্ত্রক ড. মোস্তাক আহমদ দীন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন শ্রীরামসী হাই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ হাজের আলী, জগন্নাথপুর উপজেলা শিক্ষা অফিসার জয়নাল আবেদীন। শ্রীরামসী হাই স্কুল এন্ড কলেজের শিক্ষক শহীদ স্মৃতি সংসদের সভাপতি নুর মোহাম্মদ জুয়েলের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মাহবুব হোসেনের পরিচালনায় স্মৃতি সংসদের বিভিন্ন কার্যক্রম ও আঞ্চলিক শোক দিবসের গুরুত্ব তুলে ধরে স্বাগত বক্তব্য রাখেন

স্মৃতি সংসদের সভাপতি নুর মোহাম্মদ জুয়েল। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পর্বত আরোহী লেখক ইকরামুল হাসান শাকিল, স্মৃতি সংসদের সাবেক সভাপতি শ্রীরামসী চাঁদ বোয়ালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাজি আব্দুল কাইয়ুম মোশাহিদ, স্মৃতি সংসদের সাবেক সভাপতি ও শ্রীরামসী বাজার তদারক কমিটির সভাপতি বাবুল মিয়া,

বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি জগন্নাথপুর উপজেলার সভাপতি প্রভাষক জহিরুল ইসলাম, স্মৃতি সংসদের সাবেক সাধারন সম্পাদক যুক্তরাজ্য প্রবাসী আলী হোসেন, সাবেক সহ-সভাপতি নজরুল ইসলাম, স্মৃতি সংসদের সদস্য নিসচা মীরপুর ইউনিয়ন শাখার সভাপতি আব্বাছ আহমদ,স্মৃতি সংসদের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মো: মামুন হোসেন, সাহিত্য সম্পাদক মমিনুর রহমান প্রমূখ।

শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন স্মৃতি সংসদের সদস্য ক্বারী জয়নুল কবেরী। এদিকে আলোচনা সভার পূর্বে শহীদ মিনারে পুস্পস্তবক অর্পন করেন উপজেলা নির্বাহী অফিসার মাহ্ফুজুল আলম মাসুম সহ শিক্ষক, শিক্ষাথীর্, স্মৃতি সংসদ ও এলাকার বিভিন্ন শ্রেনী পেশার নেতৃবৃন্দ। পরে রচনা প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরন করেন প্রধান অতিথি মাহ্ফুজুল আলম মাসুম।

জগন্নাথপুর টুডে/ এইচ কে

ইংল্যান্ডে শিশুদের কাছে এনার্জি ড্রিংকস বিক্রি নিষিদ্ধের প্রস্তাব

লন্ডন অফিস:
ইংল্যান্ডে ১৮ বছরের কম বয়সী শিশুদের কাছে এনার্জি ড্রিংকস বিক্রি নিষিদ্ধের প্রস্তাব করা হয়েছে। ইউরোপের মধ্যে ইউকের শিশুরাই সবচেয়ে বেশি ক্রেতা হচ্ছে এসকল এনার্জি ড্রিংকের। এসকল এনার্জি ড্রিংকস শিশুদের স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর ব্রিটিশ প্রধানমন্ত্রীর এমন মন্তব্যের পর এই প্রস্তাব করেছে কর্তৃপক্ষ।

এসকল এনার্জি ড্রিংকস শিশুদের কাছে বিক্রি নিষিদ্ধ করতে সরকার পাবলিক মতামত নেয়ার পরিকল্পনা গ্রহন করেছে। কর্তৃপক্ষ বলছে এসকল পানীয়তে অতি উচ্চ মাত্রায় চিনি, ক্যাফিন থাকায় শিশুদের স্থলতাবৃদ্ধিসহ অন্যান্য স্বাস্থ্য সমস্যার সৃষ্টি করে।

কিন্তু কত বছর বয়স পর্যন্ত এসকল ড্রিংকস নিষিদ্ধ করা উচিত এব্যাপারে মতামত চেয়েছে সরকারের। এখানে ১৬ অথবা ১৮ বছর বয়সসীমা দেয়া হয়েছে । একই সাথে স্কটল্যান্ড, উত্তর আয়ারল্যান্ড এবং ওয়েলসকেও তাদের নিজস্ব নিষেধাজ্ঞা প্রয়োগের ক্ষমতা দেয়া হয়েছে।

জগন্নাথপুর টুডে/ এইচ কে

জগন্নাথপুরে শ্রীরামসী গনহত্যা দিবস আজ

মো: আব্দুল হাই:
জগন্নাথপুর উপজেলার মীরপুর ইউনিয়নের শ্রীরামসী গ্রামে বেধনা বিধূর স্মৃতি নিয়ে শ্রীরামসী গনহত্যা দিবস আজ। ১৯৭১ সালের ৩১আগষ্ট পাক হানাদার বাহিনী শান্তি কমিটি গঠনের লক্ষে এলাকার বিভিন্ন শ্রেনী পেশার লোকজনদের শ্রীরামসী বাজারে জড়ো করে।

এদের মধ্যে বেশীর ভাগ লোক ছিলেন সাধারন শান্তি প্রিয়। পাক- হানাদাররা এ সময় শান্তি কমিটি না করে সকলকে অস্্েরর মুখে জিম্মি করে পিছ মোড়া দিয়ে বেঁধে ফেলে এবং একজনকে অন্য জনের সাথে কঠিন বাঁধনে আবদ্ধ করে তার পর নিঃসীম নিরবতায় দীর্ঘক্ষন যাবৎ চলতে থাকে মেশিন গানের গুলি।

সারি বদ্ধ লাইনের প্রথম ব্যক্তি শ্রীরামসী হাই স্কুলের মৌলভী শিক্ষক আব্দুল হাই এর সুতীব্র আল্লাহ আকবর ধ্বনি, যেন সকল অসহায় আত্মার করুন বিদায়ের বারতা ঘোষনা করে। পাক-হানাদাররা জন মানবহীন শ্রীরামসী বাজার ও গ্রামের অধিকাংশ ঘর-বাড়ি পেট্রোল ঢেলে জ্বালিয়ে দেয়।

মুক্তিযুদ্ধের কাল পরে শ্রীরামসীর মানুষেরা শহীদদের স্মৃতিকে গনমানুষের হৃদয়ে চির অনির্বান রাখার দৃপ্ত শপথে শ্রীরামসীতে প্রতিষ্ঠিত করা হয় শহীদ মিনার ও স্মৃতি সৌধ। যার বুক চিরে উৎকীর্ন আছে পরিচয় জানা শহীদদের ৩৮টি নাম। গন হত্যার বেদনা বিধুর এ দিনটিকে স্মরন করতে প্রতিষ্টিত হয় শ্রীরামসী স্মৃতি সংসদ ও বধ্যভূমি সংরক্ষন কমিটি।

নিহত শহীদদের স্মরনে শুক্রবার (৩১আগষ্ট) বেদনা বিধুর স্মৃতি নিয়ে শ্রীরামসী গ্রামে গনহত্যা দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপনের জন্য উপজেলা প্রশাসন ছাড়াও শহীদ স্মৃতি সংসদ ও বধ্যভূমি সংরক্ষন কমিটির উদ্যোগে দিনব্যাপী নানান কর্মসূচী গ্রহন করা হয়।

গনহত্যা দিবস উপলক্ষে শ্রীরামসী হাই স্কুল এন্ড কলেজ ক্যাম্পাসে বৃহস্পতিবার (৩০ আগষ্ট) আলোচনা সভা ও রচনা প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়েছে।

জগন্নাথপুর টুডে/ এইচ কে

র‌্যাবের অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-৯, সিপিসি-১ সিলেট ক্যাম্পের সিনিয়র এ এসপি পিযুষ চন্দ্র দাসের নেতৃত্বে একটি আভিযানিক দল বুধবার (২৯ আগষ্ট) এসএমপির দক্ষিণ সুরমা থানার সাধুর বাজার টেকনিক্যাল রোডস্থ পূবালী ব্যাংকের সামনে পাঁকা রাস্তার উপর অভিযান চালিয়ে

১শ ৯৭ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আমিন আহমদ (২৭) কে আটক করেছে। ধৃত আমিন আহমদ সিলেট জেলার এয়ারপোর্ট থানার লাখাউড়া গ্রামের মৃত শাহিদ আহম্মেদ’র ছেলে। বর্তমানের সিলেট জেলার জৈন্তাপুর উপজেলার ফতেহপুর ইউনিয়নের ঘাটের চকি গ্রামের বাসিন্দা।

র‌্যাব-৯ সিলেট এর সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এসএমপির দক্ষিণ সুরমা থানাধীন সাধুর বাজার টেকনিক্যাল রোডস্থ পূবালী ব্যাংক এর সামনে পাঁকা রাস্তার উপর থেকে ১শ ৯৭ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আমিন আহমদকে আটক করা হয়। সে এলাকায় একজন মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত।

দীর্ঘদিন যাবত সিলেট জেলার বিভিন্ন থানা এলাকায় বিভিন্ন ধরনের মাদকদ্রব্য বিক্রি করে আসছিল। উদ্ধারকৃত ইয়াবা ও আটককৃত আসামীকে এসএমপির দক্ষিণ সুরমা থানায় হস্তান্তর করা হয়েছে। বিজ্ঞপ্তি

জগন্নাথপুর টুডে / এইচ কে

জগন্নাথপুরে ভ্রাম্যমান আদালতের অভিযানে ৪টি যানবাহন থেকে জরিমানা আদায়

স্টাফ রিপোর্ট:
জগন্নাথপুরে মটর যান অধ্যাদেশের আওতায় ভ্রাম্যমান আদালতের অভিযানে বৈধ কাগজপত্র এবং চালকদের লাইসেন্স সাথে না থাকায় ৪টি যানবাহনের মালিককে ১হাজার ৮শ টাকা জরিমানা আদায় করা হয়েছে। এবং বৈধ কাগজপত্রদারী চালকদের ভ্রাম্যমান আদালত অভিনন্দন জানিয়েছে।

জগন্নাথপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহফজুল আলম মাসুম বৃহস্পতিবার (৩০ আগষ্ট) জগন্নাথপুর-বিশ্বনাথ সড়কের উপজেলা সদরের ভুমি অফিস সংলগ্ন সড়কে চেক পোষ্ট স্থাপন করে বিভিন্ন যানবাহনে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেন।

এসময় সড়ক দিয়ে যাতায়াতকারী বিভিন্ন ধরনের যান বাহন ও চালকের কাগজপত্র পরীক্ষা নিরিক্ষা করা হয়। অধিকাংশ যানবাহন গুলোর কাগজপত্র সঠিক থাকলেও ৪টি যানবাহনের বৈধ কাগজপত্র সাথে না থাকায় ১টি সিএনজি অটোরিকশা ও ৩টি মোটর সাইকেলকে ১হাজার ৮শ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

এসময় ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী অফিসার মাহফুজুল আলম মাসুম বৈধ কাগজপত্রদারী চালকদেরকে জনসম্মুখে অভিনন্দন জানিয়েছেন। চেক পোষ্টে জগন্নাথপুর থানার উপ-পরিদর্শক কবির উদ্দিনের নেতৃত্বে পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

জগন্নাথপুর টুডে/ এইচ কে

র‌্যাবের অভিযানে অফিসার্স চয়েস মদসহ মাদক ব্যবসায়ী আটক

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-৯, সিপিসি-১ সিলেট ক্যাম্পের সিনিয়র এ এসপি পিযুষ চন্দ্র দাসের নেতৃত্বে একটি আভিযানিক দল মঙ্গলবার (২৮ আগষ্ট) এসএমপির জালালাবাদ থানা এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে মিয়াদন উরফে টুনু মিয়া (৪৮) কে ৬৫ বোতল অফিসার্স চয়েস বিদেশী মদসহ আটক করেছে।

আটককৃত মিয়াদন উরফে টুনু মিয়া সিলেট জেলার জালালাবাদ থানার সতের মাজপাড়া গ্রামের মৃত আব্দুল লতিফের ছেলে। র‌্যাব-৯ সিলেটের সিনিয়র সহকারী পরিচালক মিডিয়া অতিরিক্ত পুলিশ সুপার মো: মনিরুজ্জামান এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান,

এসএমপির জালালাবাদ থানাধীন পিটারগঞ্জ বাজার এলাকায় অভিযান পরিচালনা করে হাট খোলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে পাঁকা রাস্তার উপর থেকে ৬৫ বোতল অফিসার্স চয়েস বিদেশী মদসহ মাদক ব্যবসায়ী মিয়াদন উরফে টুনু মিয়াকে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত টুনু মিয়া বিভিন্ন ধরণের মাদক দ্রব্য ক্রয় করে নিজ হেফাজতে রাখে এবং পরে বিভিন্ন মাদক সেবনকারীর নিকট বিক্রয় করে বলে স্বীকার করে। উদ্ধারকৃত মাদকদ্রব্য ও আটককৃত আসামীকে এসএমপির জালালাবাদ থানায় হস্তান্তর করা হয়েছে। বিজ্ঞপ্তি

জগন্নাথপুর টুডে / এইচ কে

লন্ডনে বাংলাদেশ মানবাধিকার কমিশন বার্নলী শাখার কমিটি গঠন উপলক্ষ্যে আলোচনা সভা

আমিনুল হক ওয়েছ:
লন্ডনে বাংলাদেশ মানবাধিকার কমিশন বার্নলী শাখা গঠন উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ আগষ্ট) বার্নলীস্থ ঊষা রেষ্টুরেন্টে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ মানবাধিকার কমিশন নর্থ ওয়েষ্ট শাখার সভাপতি মাঈনুল আমীন বুলবুল।

ইব্রাহীম আলীর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি ছুরাবুর রহমান। জাকির হোসেন ও শাহাদত আলীর যৌথ পরিচালনায় প্রধান বক্তার বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক রূহুল আমীন রুহেল, বিশেষ বক্তার বক্তব্য রাখেন নির্বাহী সভাপতি শায়কুল ইসলাম,

সহ-সভাপতি আবু তাহের, যুগ্ম সম্পাদক গোলাম কিবরিয়া বেলাল, সাংগঠনিক সম্পাদক ধলা মিয়া। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শিব্বীর আহমদ শুভ, মাহমুদ মিয়া, নাজির মিয়া, হোসেন আহমদ, জাকির হোসেন, আবু সালেহ সিতাজ, রয়েল আহমদ, জাহেদ মিয়া, আব্দুল কুদ্দুস, শেখ মোহাম্মদ দরছ প্রমূখ।

সভায় সর্ব সম্মতিক্রমে ইব্রাহীম আলীকে সভাপতি, নাজির মিয়াকে নির্বাহী সভাপতি, জাকির হোসেনকে সাধারণ সম্পাদক, মখলিস মিয়াকে কোষাধ্যক্ষ এবং রয়েল আহমদকে সাংগঠনিক সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট বাংলাদেশ মানবাধিকার কমিশন বার্নলী শাখা গঠন করা হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন রয়েল আহমদ।

জগন্নাথপুর টুডে / এইচ কে

রসুলগঞ্জ-লামাটুকের বাজার সড়কে ব্রীজের অ্যাপ্রোচ বিধ্বস্ত হওয়ার দীর্ঘদিনেও সংস্কারের উদ্যোগ নেই ॥ যে কোন মুহুর্তে যান চলাচল বন্ধ হয়ে যাওয়ার আশংকা

স্টাফ রিপোর্ট:
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডির নির্মিত জগন্নাথপুর উপজেলার রসুলগঞ্জ-কচুরকান্দি-লামাটুকের বাজার সড়কের রসুলগঞ্জ বাজারের পাশে ডাউকা নদীর ব্রীজের উত্তর পাড়ে অ্যাপ্রোচ বিধ্বস্ত হওয়ার দীর্ঘ দিন পেরিয়ে গেলেও সংস্লিষ্ট দপ্তর সংস্কারের উদ্যোগ না নেয়ায় অ্যাপ্রোচ স্থানে ভাঙ্গন অব্যাহত থাকায় যে কোন মুহুর্তে যান বাহন চলাচল বন্ধ হয়ে যাওয়ার আশংকা করছেন স্থানীয় জনসাধারন।

বিধ্বস্ত অ্যাপ্রোচ দিয়ে ঝুকিপূর্ন ভাবে যান বাহন চলাচল করছে। বর্ষা শুরুতেই পার্শবর্তী হাওরের পানির প্রবল স্রোতে ব্রীজের উত্তর পাড়ের পশ্চিম পাশে অ্যাপ্রোচের মাটি সরে গিয়ে গভীর গর্তের সৃষ্টি হয়। এলাকা বাসী জানান, জগন্নাথপুর উপজেলা সদর থেকে পাটলী ইউনিয়নের রসুলগঞ্জ বাজার হয়ে মীরপুর ইউনিয়নের কচুরকান্দি, লামাটুকের বাজার সহ পাশ্ববর্তী ছাতক উপজেলার বিভিন্ন এলাকায় যাতায়াতের একমাত্র সড়কটির রসুলগঞ্জ বাজারের পাশে ডাউকা নদীর ব্রীজের অ্যাপ্রোচটি বিধ্বস্ত হওয়ার দীর্ঘদিন পেরিয়ে গেলেও এলজিইডি দপ্তরের চরম উদাসীনতার ফলে প্রতিনিয়ত অ্যাপ্রোচ এলাকায় ভাঙ্গনের ফলে যেকোন সময় যানবাহন চলাচল বন্ধ হয়ে যাওয়ার আশংকা রয়েছে।

অবিলম্বে ব্রীজের অ্যাপ্রোচ সংস্কারের দাবী জানান। পাটলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল হক জানান ডাউকা নদীর রসুলগঞ্জ বাজার ব্রীজের অ্যাপ্রোাচ স্থানটি ভাঙ্গনের কবলে পড়ে ভয়াভহ অবস্থার সৃষ্টি হয়েছে। দ্রুত সংস্কারের ব্যাবস্থা না নেয়া হলে সরাসরি যোগাযোগ ব্যাবস্থা বন্ধ হয়ে যাওয়ার আশংকা রয়েছে। তিনি জানান জগন্নাথপুরের সাথে পার্শ্ববর্তী বিশ্বনাথ ও ছাতক উপজেলার বিভিন্ন এলাকায় যাতায়াতের এক মাত্র সড়কটির যান বাহন চলাচল বন্ধ হলে জন ভোগান্তি বেড়ে যাবে। এলজিইডি দপ্তরকে জানানো হয়েছে। এছাড়াও বিষয়টি উপজেলা নির্বাহী অফিসারকে অবগত করা হয়েছে।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডির জগন্নাথপুর উপজেলা অফিস সূত্র জানান, ব্রীজের অ্যাপ্রোচ ক্ষতিগ্রস্থ হওয়ার খবর পেয়ে সরেজমিন পরিদর্শন করা হয়েছে। পানির প্রবল স্রোতে অ্যাপ্রোচ স্থান ক্ষতিগ্রস্থ হওয়ায় সংস্কারের জন্য প্রাক্কলন তৈরী করে উর্ধ্বতন কর্তৃপক্ষের বরাবরে পাঠানো হয়েছে।

জগন্নাথপুরের নবাগত উপজেলা নির্বাহী অফিসার মাহফুজুল আলম মাসুম  জানান উপজেলার প্রত্যন্ত অঞ্চলে এখনও যাওয়ার সুযোগ হয়নি। ডাউকা নদীর ব্রীজের অ্যাপ্রোচ বিধ্বস্ত হওয়ার খবর পেয়েছি। বিষয়টি এলজিইডির উপজেলা প্রকৌশলী দপ্তরে জানানো হয়েছে। দ্রুত সংস্কারের জন্য জেলার নির্বাহী প্রকৌশলী দপ্তরে অবগত করা হবে।

জগন্নাথপুর টুডে/বিপ্লব