০৪:৪১ পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

  • Update Time : ১১:৫২:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
  • / 11

রতন ঘোষ, কটিয়াদী প্রতিনিধি:

কিশোরগঞ্জের কটিয়াদীতে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে, মাদক মুক্ত সমাজ গঠন ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করণের লক্ষ্যে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
৩০শে জুলাই বৃহস্পতিবার বিকেলে, উপজেলা পরিষদ মিলনায়তনে এবং উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার শামীমা আফরোজ মারলিজের সভাপতিত্তে সভায় আর ও বক্তব্য রাখেন উপজেলা সহকারি কমিশনার (ভুমি) লাবনী আক্তার তারানা, কটিয়াদী মডেল থানার ওসি মোহাম্মদ রফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন, পৌর বিএনপির সভাপতি আশরাফুল হক দাদন, সাধারণ সম্পাদক সাজিদুর রহমান সজল সরকার,সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার হাজী মো: ইসরাইল মিয়া সহ স্থানীয় জনপ্রতিনিধি, উপজেলার প্রশাসনিক বিভিন্ন দপ্তরের প্রধান ও আইন শৃঙ্খলা কমিটির সদস্য বৃন্দ।
সভায় উপজেলা সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, চুরি- ছিনতাই প্রতিরোধ এবং মাদকের ভয়াবহ থাবা থেকে বর্তমান তরুণ সমাজকে রক্ষার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। তাছাড়া আগামী ১৬ই আগস্ট কটিয়াদীতে প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে প্রশাসনিক নিরাপত্তা জোরদারের উপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয় এবং প্রধানমন্ত্রীর আগমন যেন সুন্দর শৃঙ্খলাবদ্ধ ও নিরাপত্তা বলয়ের মধ্যে সম্পন্ন হয়, সেদিকে বিশেষ লক্ষ্য রাখার জন্য প্রশাসনের সকল স্তরের কর্মকর্তাদের নিজ নিজ দায়িত্ব নিখুঁতভাবে পালনের জন্য নির্দেশনা দেওয়া হয়।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার শামীমা আফরোজ মারলিজ বলেন, “একটি শান্তিময় ও নিরাপদ উপজেলা গঠনে, প্রশাসনের পাশাপাশি, আমাদের সকল স্তরের জনগণের সহযোগিতার প্রয়োজন। অপরাধ দমন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আমরা কাউকে বিন্দুমাত্র ছাড় দিব না “।সেই সাথে উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষায়, প্রশাসনকে সার্বিক সহযোগিতা করার পাশাপাশি নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা রাখার জন্য উপস্থিত সকলের প্রতি আহ্বান জানানো হয়।

Please Share This Post in Your Social Media

আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

Update Time : ১১:৫২:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬