ক্যান্সারে আক্রান্ত শিক্ষার্থী মরিয়ম ইসলামের চিকিৎসার জন্য আর্থিক সহায়তার আবেদন
- Update Time : ০৬:১০:০৮ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬
- / 26

ডেস্ক রিপোর্ট
খুলনা শিপইয়ার্ড স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী মরিয়ম ইসলাম পাকস্থলীর ক্যান্সারে আক্রান্ত। তার পিতা মোঃ শহিদুল ইসলাম একজন দিনমজুর। অত্যন্ত সীমিত আয়ের কারণে পরিবারের পক্ষে তার ব্যয়বহুল চিকিৎসার খরচ বহন করা সম্ভব হচ্ছে না।চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী উন্নত চিকিৎসার জন্য মরিয়ম ইসলামকে ভারতের ভেলোর সিএমসি নিয়ে যাওয়ার প্রস্তুতি নেওয়া হয়েছে। এ জন্য উল্লেখযোগ্য পরিমাণ অর্থের প্রয়োজন, যা তার পরিবারের পক্ষে এককভাবে সংগ্রহ করা অত্যন্ত কঠিন।খুলনা আর্ট একাডেমি বরাবরের মতো এবারও শিক্ষার্থীর অসুস্থতার সত্যতা যাচাই-বাছাই করে মানবিক দায়বদ্ধতা থেকে তার পাশে দাঁড়ানোর পরিকল্পনা নিয়েছে। সমাজের সহৃদয় ও মানবিক মানুষদের সহযোগিতায় মরিয়ম ইসলামের চিকিৎসা কার্যক্রম এগিয়ে নিতে আমরা সম্মিলিতভাবে কাজ করে যাচ্ছি।এমতাবস্থায়, মানবিক দৃষ্টিকোণ থেকে মরিয়ম ইসলামের জীবন রক্ষার্থে খুলনা আর্ট একাডেমির পক্ষ থেকে আপনার সামর্থ্য অনুযায়ী আর্থিক সহায়তা প্রদানের জন্য আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি। আপনার সামান্য সহযোগিতাও তার চিকিৎসা কার্যক্রম এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।তার অসুস্থতার সঠিক তথ্য যাচাই-বাছাই করেই আমরা এই উদ্যোগ গ্রহণ করেছি। আগামী ২৩ মে, শনিবার পর্যন্ত আমরা সহায়তা গ্রহণ করবো।
যারা সহযোগিতা করতে আগ্রহী, তারা অনুগ্রহ করে ২৩ মে’র মধ্যে সহায়তার অর্থ জমা প্রদান করবেন। সংগৃহীত অর্থ ২৪ মে তার পরিবারের হাতে তুলে দেওয়া হবে।এছাড়াও, যদি কেউ সরাসরি তার পরিবারের সঙ্গে কথা বলে সহায়তা করতে চান, তাহলে মরিয়মের মায়ের নম্বরে যোগাযোগ করতে পারেন।মরিয়মের মা: 01994991393
(বিকাশ ও নগদ উভয় মাধ্যমই এই নম্বরে খোলা রয়েছে) সবার আন্তরিক সহযোগিতা ও আশীর্বাদে মরিয়ম ইসলাম সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসুক এই কামনা করছি।




















