০৫:০৮ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

জাতীয় মৎস্য পক্ষের সমাপনী ও মাদকবিরোধী ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত

  • Update Time : ১০:৪৪:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬
  • / 16

শেরপুর প্রতিনিধি:
জাতীয় মৎস্য পক্ষ ২০২৬-এর সমাপনী অনুষ্ঠান, পুরস্কার বিতরণী ও মৎস্যজীবীদের অংশগ্রহণে মাদকবিরোধী ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে।

মঙ্গলবার (১৮ আগস্ট) আয়োজিত এ অনুষ্ঠানে মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে মৎস্যজীবীদের অংশগ্রহণে মাদকবিরোধী ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলোয়াড়দের উৎসাহ ও অনুপ্রেরণা দেন শেরপুরের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ ফরিদা ইয়াসমিন।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শাকিল আহমেদ, জেলা মৎস্য কর্মকর্তা তোফায়েল আহমেদসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা, অতিথি ও মৎস্যজীবীরা।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মিজ্ ফরিদা ইয়াসমিন বলেন, সুস্থ ও সুন্দর সমাজ গঠনে ক্রীড়া চর্চার কোনো বিকল্প নেই। তরুণ ও যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে দূরে রাখতে খেলাধুলার প্রসার এবং জনসচেতনতা বৃদ্ধি করতে হবে। মাদকমুক্ত সমাজ গঠনে সামাজিক ও প্রাতিষ্ঠানিকভাবে সম্মিলিত উদ্যোগ গ্রহণের ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

পরে প্রতিযোগিতায় বিজয়ী দল ও খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন জেলা প্রশাসক।

জাতীয় মৎস্য পক্ষের মূল চেতনা ধারণ করে মৎস্যজীবী সমাজের কল্যাণের পাশাপাশি মাদকমুক্ত, সুস্থ ও সুন্দর শেরপুর গঠনে এ ধরনের ক্রীড়া ও সচেতনতামূলক আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকরা মনে করেন।

Please Share This Post in Your Social Media

জাতীয় মৎস্য পক্ষের সমাপনী ও মাদকবিরোধী ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত

Update Time : ১০:৪৪:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬