১২:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

নারীদের পণ্য যাবে বিশ্ববাজারে

  • Update Time : ১১:৩৭:০০ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬
  • / 11

জেসমিন আক্তার মনি, রংপুর:
গ্রামীণ নারীদের তৈরি হস্তশিল্প ও পণ্য আন্তর্জাতিক বাজারে পৌঁছে দিতে সরকার সর্বাত্মক সহযোগিতা করবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (২৭ জুলাই) রংপুরে তিন দিনব্যাপী ‘পল্লী মেলা-২০২৬’ উদ্বোধন ও মেলার বিভিন্ন স্টল পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, গ্রামীণ নারীদের তৈরি হস্তশিল্পের বিদেশে ব্যাপক চাহিদা রয়েছে। তাদের উৎপাদিত পণ্য আন্তর্জাতিক বাজারে বিপণনের জন্য সরকার প্রয়োজনীয় সহায়তা প্রদান করবে। গ্রামীণ নারীরা নিজেদের উদ্যোগ ও পরিশ্রমের মাধ্যমে আত্মনির্ভরশীল হয়ে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন।

তিনি বলেন, নারীদের শিক্ষা ও ক্ষমতায়নের ওপর সরকার গুরুত্ব দিচ্ছে। পাশাপাশি বেকারত্ব কমাতে কারিগরি শিক্ষার প্রসার ও দক্ষতা উন্নয়নের ওপর জোর দেওয়া হচ্ছে। দক্ষ জনশক্তির আন্তর্জাতিক শ্রমবাজারে ব্যাপক চাহিদা রয়েছে। তাই বেকার যুবকদের কারিগরি প্রশিক্ষণ নিয়ে দেশে ও বিদেশে কর্মসংস্থানের সুযোগ কাজে লাগানোর আহ্বান জানান তিনি।

রংপুর অঞ্চলের উন্নয়ন প্রসঙ্গে মন্ত্রী বলেন, কৃষকদের আয় বৃদ্ধি এবং কৃষিপণ্যের সঠিক সংরক্ষণ নিশ্চিত করতে এ অঞ্চলে কৃষিভিত্তিক হাব গড়ে তোলার উদ্যোগ নেওয়া হচ্ছে। একই সঙ্গে এ অঞ্চলের পণ্যকে রপ্তানিমুখী করার জন্য সরকার প্রয়োজনীয় সহযোগিতা দেবে।

তিনি আরও বলেন, উৎপাদন ও বিনিয়োগ বাড়লে রংপুর অঞ্চলের সামগ্রিক আর্থ-সামাজিক উন্নয়ন আরও ত্বরান্বিত হবে।

এর আগে মির্জা ফখরুল ইসলাম আলমগীর রংপুরে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) বিভাগীয় কার্যালয় উদ্বোধন করেন। পরে তিনি পল্লী মেলা-২০২৬ উদ্বোধন করেন এবং মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন।

রংপুরে আয়োজিত এ মেলায় মোট ২৯টি স্টল রয়েছে। তিন দিনব্যাপী মেলাটি প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চলবে।

Please Share This Post in Your Social Media

নারীদের পণ্য যাবে বিশ্ববাজারে

Update Time : ১১:৩৭:০০ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬