০৫:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সুনামগঞ্জে ৪৪৪ মণ্ডপে প্রতিমা বিসর্জনে শারদীয় দুর্গাপূজার সমাপ্তি

  • Update Time : ১১:৪১:১০ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬
  • / 10
সংবাদ ফটোকার্ড তৈরি ও ডাউনলোড করুন →

সুনামগঞ্জ প্রতিনিধি:

সুনামগঞ্জে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শেষ হয়েছে। বুধবার বিকেল সাড়ে ৪টায় সুনামগঞ্জ শহরের সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয় (বালুর মাঠ) এ প্রতিমা বিসর্জনের উদ্বোধন করেন সুনামগঞ্জ-৪ (সদর ও বিশ্বম্ভরপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল।

এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার এবিএম জাকির হোসেন, সদর সার্কেল চাতক চাকমা, সদর থানার ওসি রতন শেখ, ওসি তদন্ত মোহাম্মদ আরিফ উল্লাহ, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. আকবর আলী, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাড. গৌরাঙ্গ পদ দাস, সাবেক সভাপতি অ্যাড. বিমান কান্তি রায়, সাবেক সাধারণ সম্পাদক বাবু বিমল বণিক, বর্তমান কমিটির সাধারণ সম্পাদক বিপ্রেশ কুমার রায় বাপ্পী, সাংগঠনিক সম্পাদক সেতুল বাবু দাসসহ পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ।

গত ১৬ অক্টোবর মহাষষ্ঠী পূজার মধ্য দিয়ে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু হয়। ছয় দিনব্যাপী এই উৎসবে জেলা শহরসহ ১২টি উপজেলায় মোট ৪৪৪টি পূজামণ্ডপে পূজা অনুষ্ঠিত হয়।

পুরো জেলাজুড়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নিশ্ছিদ্র নিরাপত্তা বেষ্টনী তৈরি করা হয়েছিল এবং ভক্তরা নির্বিঘ্নে প্রতিটি পূজামণ্ডপে পরিবার-পরিজন নিয়ে এসে মায়ের চরণে পুষ্পাঞ্জলি অর্পণ করেছেন। কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সম্প্রীতির জেলা সুনামগঞ্জের মানুষ আবারও দৃষ্টান্ত স্থাপন করেছেন বলে জানান সংশ্লিষ্টরা।

Please Share This Post in Your Social Media

সুনামগঞ্জে ৪৪৪ মণ্ডপে প্রতিমা বিসর্জনে শারদীয় দুর্গাপূজার সমাপ্তি

Update Time : ১১:৪১:১০ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬