ডিবি পুলিশের জালে দুদক কর্মকর্তা সহ আটক ৪

ডেস্ক রিপোর্ট ঃ- ফাঁদ পেতে দুদকের এক কর্মকর্তাকে ঘুষ লেনদেনের সময় গ্রেপ্তার করেছেন গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেপ্তারকৃত গৌতম ভট্টাচার্য্য (৪২) দুদকের এক মহাপরিচালকের ব্যক্তিগত সহকারী (পিএ) বলে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার হারুন অর রশিদ।

শুক্রবার গ্রেপ্তারের পর আজ শনিবার সংবাদ সম্মেলন করে জানান হয়।

মতিঝিলের একটি হোটেলে টাকা লেনদেনের সময় গৌতমকে হাতেনাতে গ্রেপ্তার করা হয় বলে জানান হারুন।

তার সঙ্গে আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন হাবিবুর রহমান (৪২), পরিতোষ মন্ডল (৬৩) এবং এসকেন আলী খান (৫৭)। এসকেন আলী চাকরিচ্যুত পুলিশ কনস্টেবল। অন্য দুজন দালাল।

এক ব্যবসায়ীর কাছ থেকে অর্থ দাবির পর গৌতমকে ধরতে ফাঁদ পেতেছিল ডিবি।

হারুন বলেন, দুদক কর্মকর্তাদের সই জাল করে বায়তুল মোকাররম মার্কেটের ওই ব্যবসায়ীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধানের একটি চিঠি তৈরি করে তা নথিভুক্ত না করার আশ্বাস দিয়ে গৌতম ২ কোটি টাকা দাবি করেন।

“পুরো বিষয়টি ভূয়া। দুদকের প্যাডে একটি ভূয়া চিঠি দিয়ে বলা হয়, তিনি (ওই ব্যবসায়ী) অবৈধভাবে সম্পদ গড়েছেন।”

ওই ব্যবসায়ী ঘটনাটি ডিবি পুলিশকে জানান। ডিবি তদন্ত করে জানতে পারে যে, বিষয়টি ভুয়া। তখন আগের কথা মতো ওই ব্যবসায়ীকে ২০ লাখ টাকা দিয়ে পাঠানো হয় মতিঝিলের একটি হোটেলে।

“এরপরই পরিকল্পনা অনুযায়ী অভিযান চালিয়ে গৌতমসহ চারজনকে গ্রেপ্তার করা হয়,।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *