০৮:০৫ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

মোরেলগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও সম্মাননা প্রদান

  • Update Time : ০৬:৪০:০৬ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬
  • / 16

স্টাফ রিপোর্টার, বাগেরহাট:
দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিশ্ব ঐতিহ্য সুন্দরবন উপকূলবর্তী জনপদ বাগেরহাটের মোরেলগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষেআলোচনা সভা এবং শ্রেষ্ঠ কর্মী ও শ্রেষ্ঠ প্রতিষ্ঠানের মধ্যে সনদপত্র ও ক্রেস্ট প্রদান করা হয়েছে।

শনিবার বেলা ১১টায় উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাবিবুল্লাহ।

উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা তন্ময় কুমার দে।

আলোচনা সভায় পরিবার পরিকল্পনা কার্যক্রমের সাফল্য, জনসচেতনতা বৃদ্ধি এবং মাতৃ ও শিশুস্বাস্থ্য উন্নয়নে সরকারের বিভিন্ন উদ্যোগ নিয়ে আলোচনা করা হয়।অনুষ্ঠানে বক্তব্য দেন মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও বিশিষ্ট সাংবাদিক এইচ এম শহিদুল ইসলাম।

বক্তারা পরিবার পরিকল্পনা সেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের নিষ্ঠা, দায়িত্বশীলতা ও আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানান। একই সঙ্গে জনসংখ্যা নিয়ন্ত্রণ, নিরাপদ মাতৃত্ব এবং পরিবার কল্যাণ কার্যক্রম আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠান শেষে পরিবার পরিকল্পনা কার্যক্রমে বিশেষ অবদান রাখায় নির্বাচিত শ্রেষ্ঠ কর্মী ও শ্রেষ্ঠ প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে সম্মাননা হিসেবে সনদপত্র ও ক্রেস্ট তুলে দেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

মোরেলগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও সম্মাননা প্রদান

Update Time : ০৬:৪০:০৬ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬