১২:২৭ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

চেকপোস্টে থামেনি গাড়ি, তল্লাশিতে মিলল অস্ত্র

  • Update Time : ১০:২৯:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
  • / 16

মুন্সি শাহাব উদ্দীন, চট্টগ্রাম:

চট্টগ্রামের লোহাগাড়ায় পুলিশের চেকপোস্টে থামার সংকেত অমান্য করে পালিয়ে যাওয়ার চেষ্টা করা একটি প্রাইভেটকার তল্লাশি করে দুইটি দেশীয় তৈরি এলজি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় গাড়িতে থাকা তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৪ জুলাই ২০২৬) সকাল সাড়ে ১১টার দিকে লোহাগাড়া থানাধীন চুনতি জাঙ্গালিয়া চেকপোস্ট এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, চুনতি জাঙ্গালিয়া চেকপোস্টে দায়িত্ব পালনকালে একটি সিলভার রঙের প্রাইভেটকার (ঢাকা মেট্রো-গ-১৭-৩০৬৫) থামার সংকেত দেওয়া হয়। তবে গাড়িটি সংকেত অমান্য করে দ্রুতগতিতে চলে যাওয়ার চেষ্টা করলে পুলিশ পিছু নেয়।

পরে চুনতি ইউনিয়নের সরকারি মহিলা কলেজের গেটসংলগ্ন চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ওপর গাড়িটি থামাতে সক্ষম হয় পুলিশ। এ সময় গাড়িতে তল্লাশি চালিয়ে পেছনের সিটের নিচ থেকে দুইটি দেশীয় তৈরি এলজি উদ্ধার করা হয়।

এ ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে—
হোসাইন আহম্মেদ (৪২), পিতা-মৃত রব পাটোয়ারী, সাং-গাছির বাড়ি, রামগতি, লক্ষ্মীপুর; বর্তমান ঠিকানা পল্লবী, মিরপুর-১২, ঢাকা।

আয়াত উল্লাহ (২৮), পিতা-আবদু শুক্কুর, সাং-কুতুবদিয়া পাড়া, ৩ নম্বর ওয়ার্ড, বদরখালী ইউনিয়ন, চকরিয়া, কক্সবাজার।

মো. আসাদুজ্জামান (৩৮), পিতা-নবী হোসেন, সাং-সরতাজ বাহের, কোনাপাড়া, ঈশ্বরগঞ্জ, ময়মনসিংহ।

লোহাগাড়া থানা পুলিশ জানিয়েছে, উদ্ধারকৃত অস্ত্র ও গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

চেকপোস্টে থামেনি গাড়ি, তল্লাশিতে মিলল অস্ত্র

Update Time : ১০:২৯:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬