০২:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ডিমলা সীমান্তে বিজিবির অভিযানে ৫ ভারতীয় গরু জব্দ

  • Update Time : ১১:০৩:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
  • / 11

স্টাফ রিপোর্টার:

নীলফামারীর ডিমলা উপজেলার সীমান্তবর্তী এলাকায় চোরাচালানবিরোধী অভিযানে পাঁচটি ভারতীয় গরু জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার (১৪ জুলাই) ভোররাতে উপজেলার ঝাড়সিংহেশ্বর এলাকার তিস্তা নদীর চরসংলগ্ন বাংলাদেশের অভ্যন্তরীণ অংশ থেকে মালিকবিহীন অবস্থায় গরুগুলো জব্দ করা হয়।
বিজিবির উত্তর-পশ্চিম রংপুর রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এ এস এম নাছের বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে নিয়মিত ও বিশেষ টহলের অংশ হিসেবে ডিমলা উপজেলার কালীগঞ্জ বিওপির একটি টহল দল ঝাড়সিংহেশ্বর এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানের সময় তিস্তা নদীর চরে বাংলাদেশের অভ্যন্তরে মালিকবিহীন অবস্থায় পাঁচটি ভারতীয় গরু দেখতে পেয়ে সেগুলো জব্দ করা হয়। পরে গরুগুলো বিজিবির হেফাজতে নেওয়া হয়।
ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইমরানুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “সীমান্ত নিরাপত্তা জোরদার ও চোরাচালান প্রতিরোধে প্রশাসন ও বিজিবি সমন্বিতভাবে কাজ করছে। ভবিষ্যতেও আরও বড় পরিসরে অভিযান পরিচালনার মাধ্যমে চোরাচালান চক্রের মূল হোতাদের আইনের আওতায় আনা হবে।”
বিজিবি জানিয়েছে, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে তাদের নিয়মিত টহল ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। জব্দকৃত গরুগুলোর বিষয়ে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Please Share This Post in Your Social Media

ডিমলা সীমান্তে বিজিবির অভিযানে ৫ ভারতীয় গরু জব্দ

Update Time : ১১:০৩:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬