কটিয়াদীতে পচা গরুর মাংস বিক্রির দায়ে কসাইকে ৫০ হাজার টাকা জরিমানা
- Update Time : ০৩:৩০:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
- / 13

রতন ঘোষ, কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
কিশোরগঞ্জের কটিয়াদী বাস স্ট্যান্ডে পচাঁ গরুর মাংস বিক্রির অভিযোগে এক মাংস ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। একইসাথে দোকানে রক্ষিত বাকি সমস্ত পচাঁ মাংস জব্দ করে দুই বস্তা পচাঁ মাংস মাটিতে পুঁতে ধ্বংস করা হয়েছে।
১৫ই জুলাই বুধবার গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লাবনী আক্তার তারানা এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
অভিযান চলাকালে এলাকার মাংস ব্যবসায়ী কটিয়াদী বাসস্ট্যান্ডের আরেফিন কসাই এর দোকানে পচাঁ গরুর মাংস বিক্রির সত্যতা পাওয়ায় তাকে এই অর্থদণ্ড দেওয়া হয়। পরে দোকান থেকে জব্দ করা পচাঁ মাংস দুই বস্তায় ভরে জনস্বার্থে মাটিতে পুতে ধ্বংস করা হয়।
ভ্রাম্যমান আদালত আরও জানান, ভেজাল এবং অস্বাস্থ্যকর খাদ্য বিক্রির বিরুদ্ধে জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।




















