পবিপ্রবিতে যুক্ত হচ্ছে মেডিকেল অনুষদ
- Update Time : ১০:২৮:২৭ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬
- / 17

পটুয়াখালী প্রতিনিধি:
উচ্চশিক্ষায় নতুন দিগন্তের সূচনা করতে যাচ্ছে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি)। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষার্থীদের চাহিদা ও দেশের স্বাস্থ্যখাতের প্রয়োজনীয়তা বিবেচনায় নিয়ে এবার চালু করতে যাচ্ছে “হেলথ সায়েন্স অনুষদ”।
নতুন এই অনুষদের অধীনে প্রাথমিকভাবে ৩টি বিভাগ চালু করা হবে। বিভাগগুলো হলো:
1. ফিজিওথেরাপি বিভাগ – শারীরিক পুনর্বাসন ও চিকিৎসা সেবায় দক্ষ জনবল তৈরি
2. নার্সিং বিভাগ – আধুনিক নার্সিং শিক্ষা ও হাসপাতাল ব্যবস্থাপনা
3. স্পোর্টস সায়েন্স বিভাগ – খেলাধুলা, ফিটনেস ও ক্রীড়া বিজ্ঞান বিষয়ক পড়াশোনা
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, এই অনুষদ চালুর ফলে দক্ষিণাঞ্চলের শিক্ষার্থীরা নিজ বিভাগেই স্বাস্থ্য বিজ্ঞান বিষয়ে উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ পাবে। এতে করে এ অঞ্চলে স্বাস্থ্যসেবার মান উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে পবিপ্রবি।
ভর্তি কার্যক্রম, আসন সংখ্যা ও একাডেমিক ক্যালেন্ডার বিষয়ে পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ও অফিসিয়াল নোটিশের মাধ্যমে জানানো হবে বলে জানা গেছে।



















