০৪:০৩ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বিজিবির অভিযানে ইয়াবাসহ আটক-২

  • Update Time : ০৩:২৯:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
  • / 20

নজরুল ইসলাম,
টেকনাফ, কক্সবাজার

সীমান্তে মাদক চোরাচালান রোধে নাফ নদীতে পরিচালিত বিশেষ অভিযানে বড় ধরনের সাফল্য পেয়েছে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)। অভিযানে দুই মাদক কারবারিকে আটক এবং তাদের বহন করা নৌকা থেকে ১ লাখ ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৩ কোটি ৩০ লাখ টাকা।
বৃহস্পতিবার (২৩ জুলাই) দিবাগত গভীর রাতে গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিজিবি জানতে পারে, মিয়ানমার থেকে একটি বড় ইয়াবার চালান নাফ নদী পেরিয়ে সাবরাং বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করবে। তথ্যের সত্যতা যাচাই করে টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হানিফুর রহমান ভূঁইয়া-এর সার্বিক দিকনির্দেশনায় বিজিবির একটি বিশেষ আভিযানিক দল আধুনিক ফ্যান্টম বোট নিয়ে নাফ নদীতে কৌশলগত অবস্থান নেয়।
রাত প্রায় ৩টার দিকে প্রযুক্তিগত নজরদারির মাধ্যমে সীমান্ত অতিক্রমকারী একটি সন্দেহভাজন নৌকা শনাক্ত করা হয়। বিজিবি সদস্যরা নৌকাটিকে ধাওয়া করলে চোরাচালানকারীরা গ্রেপ্তার এড়াতে নাফ নদীতে ঝাঁপ দিয়ে পালানোর চেষ্টা করে। এ সময় তাৎক্ষণিক অভিযানে জুস মোহাম্মদ (৩০) ও মোহাম্মদ ইলিয়াস (৩৭)-কে আটক করা সম্ভব হলেও তাদের আরেক সহযোগী রাতের অন্ধকারে পালিয়ে যায়।
পরে নৌকাটি তল্লাশি চালিয়ে ১ লাখ ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। অভিযান চলাকালে চোরাচালানকারীদের নৌকাটি বিজিবির ফ্যান্টম বোটের সঙ্গে ধাক্কা লেগে ক্ষতিগ্রস্ত হয়ে ঘটনাস্থলেই অর্ধনিমজ্জিত হয়।
আটককৃতদের মধ্যে জুস মোহাম্মদ উখিয়ার ২ নম্বর কুতুপালং এফডিএমএন ক্যাম্পের এবং মোহাম্মদ ইলিয়াস ৫ নম্বর আলিখালী এফডিএমএন ক্যাম্পের বাসিন্দা বলে জানিয়েছে বিজিবি।
এ বিষয়ে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হানিফুর রহমান ভূঁইয়া বলেন, “সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক, চোরাচালান ও অন্যান্য সীমান্ত অপরাধ দমনে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। গোয়েন্দা নজরদারি, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং বিশেষ অভিযান ভবিষ্যতেও আরও জোরদারভাবে অব্যাহত থাকবে।”
বিজিবি জানিয়েছে, আটক দুই আসামি ও উদ্ধার হওয়া ইয়াবা নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।

Please Share This Post in Your Social Media

বিজিবির অভিযানে ইয়াবাসহ আটক-২

Update Time : ০৩:২৯:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬