০৪:০৩ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভালো কাজ করুন পাশে আছি- মিলন
- Update Time : ০৫:০০:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
- / 19

মোঃ মুক্তাদির হোসেন, গাজীপুর
ভালো কাজ করতে গিয়ে অপ্রিয় হলেও তা করার আহ্বান জানিয়েছেন গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এ কে এম ফজলুল হক মিলন। তিনি বলেন, “আমি সর্বাত্মক সহযোগিতা করবো।”
বৃহস্পতিবার কালীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এমপি মিলন আরও বলেন, অন্যায়-অবিচারের বিরুদ্ধে প্রশাসন যে কোনো পদক্ষেপ নিলে তাতে আমার বা দলের পক্ষ থেকে কোনো সুপারিশ থাকবে না। মাদক নির্মূলে সামাজিক আন্দোলনের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা এ টি এম কামরুল ইসলামের সভাপতিত্বে প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।




















