হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ফ্রন্টের সম্মেলন অনুষ্ঠিত
- Update Time : ১২:৪২:৪২ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬
- / 12

মকবুল হোসেন, ময়মনসিংহ
ময়মনসিংহ: বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট ময়মনসিংহ দক্ষিণ জেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
আজ ২৪ জুলাই শুক্রবার সকাল ১০টায় আনন্দ ও উৎসবমুখর পরিবেশে নগরীর তারেক স্মৃতি অডিটোরিয়ামে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ও বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের চেয়ারম্যান বাবু বিজন কান্তি সরকার।
ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স উদ্বোধক হিসেবে অনুষ্ঠান উদ্বোধন করেন।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও ময়মনসিংহ সদর-৪ আসনে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ এমপি।
বিশেষ অতিথি ছিলেন মোঃ জাকির হোসেন বাবলু এমপি ও ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোঃ মোতাহার হোসেন তালুকদার।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ছিলেন বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বাবু শ্যামল ভৌমিক, ময়মনসিংহ জেলা শ্রমিক দলের সভাপতি আলহাজ্ব মোঃ আবু সাঈদ ও সাধারণ সম্পাদক মোঃ মফিদুল ইসলাম মোহন, বিশিষ্ট শ্রমিক নেতা মোঃ জিল্লু মিয়া ও পার্থ সারথি সিংহ আপেল প্রমুখ নেতৃবৃন্দ।
সভাপতিত্ব করেন বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট ময়মনসিংহ দক্ষিণ জেলা শাখার আহ্বায়ক ও বিশিষ্ট শ্রমিক নেতা বাবু দেব ব্রত দাস দুকূল। সঞ্চালনায় ছিলেন বাবু সংগ্রাম বর্মন, বাবু চঞ্চল সাহা ও বাবু সঞ্জীব দে।



















