০৩:০২ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ডিবির অভিযানে ইয়াবাসহ আটক- ৩

  • Update Time : ১২:৩৩:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬
  • / 13

স্টাফ রিপোটার, নীলফামারী

নীলফামারীর ডিমলা উপজেলা সদরে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) বিশেষ অভিযানে ১০৫টি ইয়াবা ট্যাবলেটসহ এক দম্পতিসহ তিনজনকে আটক করা হয়েছে।
শনিবার (২৫ জুলাই) সন্ধ্যায় উপজেলার বাবুরহাট হোলারজুম্মা এলাকার একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। অভিযানে ডিমলা থানা পুলিশ সহযোগিতা করে।
আটক ব্যক্তিরা হলেন— ডোমার উপজেলার কৃষি কলেজপাড়া এলাকার মো. সবুজ রহমান (৩১), তার স্ত্রী মোছা. জিবন্নাহার বিথী (২৫) এবং একই উপজেলার মেলাপাঙ্গা এলাকার বাসিন্দা মো. সহিদুল ইসলাম (৩৪)। জানা গেছে, সবুজ ও জিবন্নাহার বিথী দম্পতি ডোমারের বাসিন্দা হলেও প্রায় ২০ দিন আগে ডিমলা সদর এলাকার হোলারজুম্মায় বিউটি বেগমের মালিকানাধীন একটি বাসা ভাড়া নিয়ে বসবাস শুরু করেন।
বাড়ির মালিক বিউটি বেগম জানান, দম্পতিটি সম্প্রতি তার বাসা ভাড়া নেয় এবং সেখানেই বসবাস করছিল।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সন্ধ্যায় জেলা গোয়েন্দা পুলিশের একটি দল ওই বাসায় অভিযান চালায়। এ সময় তিনজনকে আটক করে তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ১০৫টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
নীলফামারী জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) ইমরান বিষয়টি নিশ্চিত করে জানান, উদ্ধার হওয়া ইয়াবার ঘটনায় আটক তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ডিমলা থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

Please Share This Post in Your Social Media

ডিবির অভিযানে ইয়াবাসহ আটক- ৩

Update Time : ১২:৩৩:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬