০১:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

দুই সন্তানের জন্মনিবন্ধন নিয়ে বিধবার অভিযোগ

  • Update Time : ০১:১০:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬
  • / 10

মোঃ শাহ্ আলম সরকার, গাজীপুর

গাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে দুই অপ্রাপ্তবয়স্ক সন্তানের জন্মনিবন্ধনে ভুল তথ্য সংযোজন করে তাদের উত্তরাধিকার ও সম্পত্তির অধিকার ক্ষুণ্ন করার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন নাদিয়া আক্তার সেতু নামের এক বিধবা নারী। এ ঘটনায় তিনি গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) পুলিশ কমিশনার এবং গাজীপুর সিটি করপোরেশনের অঞ্চল-৭, কোনাবাড়ীর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তার কাছে পৃথক আবেদন করেছেন।

নাদিয়া আক্তার সেতু গাজীপুর কোনাবাড়ী থানাধীন হরিনা চালা পারিজাত এলাকার ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তাঁর পিতার নাম মো. বাবলু মিয়া এবং স্বামীর নাম মৃত আনোয়ার জাহিদ উজ্জ্বল। তাঁর স্বামী ২০১৮ সালে মারা যান। পরে তাঁর শ্বশুর মো. ছবদের আলী ২০২৩ সালে মারা যান।
আবেদনে নাদিয়া আক্তার সেতু উল্লেখ করেন, স্বামীর মৃত্যুর পর থেকে তিনি নিজেই কষ্ট করে তাঁর দুই ছেলেকে লালন পালন করে আসছেন। সম্প্রতি তিনি জানতে পারেন, তাঁর দুই সন্তানের নামে পৃথকভাবে আরও দুটি জন্মনিবন্ধন তৈরি করা হয়েছে।

এসব জন্মনিবন্ধনে সন্তানদের নাম, জন্মতারিখ এবং মায়ের নামসহ বিভিন্ন তথ্য ভুলভাবে উল্লেখ করা হয়েছে বলে অভিযোগ তাঁর। অথচ তাঁর কাছে সন্তানদের সঠিক জন্মনিবন্ধন রয়েছে।
নাদিয়ার আশঙ্কা, ভুল তথ্যযুক্ত এসব জন্মনিবন্ধন ব্যবহার করে তাঁর দুই সন্তানের উত্তরাধিকার ও সম্পত্তির অধিকার ক্ষুণ্ন করার চেষ্টা করা হচ্ছে। এ বিষয়ে তিনি এর আগে থানায়ও অভিযোগ করেছেন বলে আবেদনে উল্লেখ করেন।
গাজীপুর সিটি করপোরেশনের অঞ্চল-৭-এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তার কাছে দেওয়া আবেদনে নাদিয়া দুটি জন্মনিবন্ধন বাতিলের আবেদন করেন। আবেদনে উল্লেখ করা জন্মনিবন্ধন দুটির নম্বর হলো—২০১৪৩৩৯৩৩০৮০৫৭৯৪৪, যাতে জন্মতারিখ ২০ মে ২০১৪, এবং ২০১৫৩৩৯৩৩০৮০৫৭৯৪৩, যাতে জন্মতারিখ ২১ এপ্রিল ২০১৫ উল্লেখ রয়েছে।

পুলিশ কমিশনারের কাছে দেওয়া আবেদনে নাদিয়া বলেন, তাঁর কাছে সন্তানদের সঠিক জন্মনিবন্ধন, মৃত্যু সনদ, ওয়ারিশ সনদের কপি এবং অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র রয়েছে। এসব নথি যাচাই করে প্রকৃত তথ্য উদ্‌ঘাটনের দাবি জানিয়েছেন তিনি।
আবেদনে নাদিয়া আক্তার সেতু বিষয়টি নিরপেক্ষভাবে তদন্ত করে প্রকৃত তথ্য যাচাইপূর্বক ভুল জন্মনিবন্ধন বাতিল এবং আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

Please Share This Post in Your Social Media

দুই সন্তানের জন্মনিবন্ধন নিয়ে বিধবার অভিযোগ

Update Time : ০১:১০:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬