০৩:২৫ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

চল যাই যুদ্ধে মাদকের বিরুদ্ধে

  • Update Time : ০৭:৫৭:৫৫ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬
  • / 15

‎জাকির ফরাজী, পিরোজপুর

মাদকবিরোধী সামাজিক আন্দোলনকে আরও বেগবান করা এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পিরোজপুরে পদযাত্রা ও সচেতনতামূলক স্টিকারিং কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
‎রোববার (২৬ জুলাই) সকাল ৯টায় জেলা প্রশাসনের সহযোগিতায় এবং ‘মাদক প্রতিরোধে সামাজিক উদ্যোগ’-এর আয়োজনে জেলা প্রশাসকের বাংলোর সামনে থেকে পদযাত্রাটি শুরু হয়।
‎পদযাত্রায় অংশগ্রহণকারীদের হাতে ছিল ‘চল যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে’, ‘মাদক রুখব, সুন্দর আগামী গড়ব’, ‘মাদকের বিরুদ্ধে হই সচেতন, বাঁচবে প্রজন্ম বাঁচবে জীবন’ এবং ‘মাদকমুক্ত সমাজ আমাদের অঙ্গীকার’—এমন বিভিন্ন স্লোগানসংবলিত প্ল্যাকার্ড।
‎জেলা প্রশাসক আবু সাঈদ-এর নেতৃত্বে পদযাত্রাটি শহরের সরকারি বালক উচ্চবিদ্যালয়, টাউন মাধ্যমিক বিদ্যালয়, করিমুন্নেছা বালিকা মাধ্যমিক বিদ্যালয়, সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, সরকারি মহিলা কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান এবং গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
‎পরে শিক্ষাপ্রতিষ্ঠান, দোকান ও বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে মাদকবিরোধী সচেতনতামূলক স্টিকার লাগানো হয়। কর্মসূচিতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।
‎এ সময় উপস্থিত ছিলেন পিরোজপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মামুনুর রশীদ, ‘মাদক প্রতিরোধে সামাজিক উদ্যোগ’-এর আহ্বায়ক ও সিনিয়র সাংবাদিক মো. মনিরুজ্জামান নাসিম আলী, প্রধান সমন্বয়কারী অধ্যাপক মো. শাহ আলম, সদস্য অধ্যক্ষ হোসনেয়ারা জেসমিন, যুগ্ম আহ্বায়ক ও অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী পরিষদ জেলা সাধারণ সম্পাদক সার্জেন্ট (অব.) মো. হাবিবুর রহমান, প্রভাষক মো. লুৎফর রহমান, উদীচী শিল্পীগোষ্ঠী জেলা সংসদের সভাপতি ও সাংবাদিক খালিদ আবু, দি পিরোজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ভাইস প্রেসিডেন্ট মেহেদী হাসান এবং পজিটিভ পিরোজপুরের সাধারণ সম্পাদক ও সাংবাদিক জুবায়ের আল মামুনসহ অনেকে।
‎কর্মসূচি চলাকালে জেলা প্রশাসক শহরের বিভিন্ন সড়কের পাশে অবৈধভাবে রাখা নির্মাণসামগ্রী ও আসবাবপত্র দ্রুত অপসারণের নির্দেশ দেন। একই সঙ্গে তিনি ১৮ বছরের নিচের শিক্ষার্থী ও অপ্রাপ্তবয়স্কদের কাছে সিগারেট ও অন্যান্য তামাকজাত পণ্য বিক্রি না করার জন্য ব্যবসায়ীদের কঠোর নির্দেশনা দেন এবং এ বিষয়ে প্রচলিত আইন মেনে চলার আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

চল যাই যুদ্ধে মাদকের বিরুদ্ধে

Update Time : ০৭:৫৭:৫৫ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬