০৩:২১ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

অবৈধ রোহিঙ্গা টমটম বন্ধের দাবি

  • Update Time : ০১:৩৪:২৫ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬
  • / 15

নজরুল ইসলাম
টেকনাফ, কক্সবাজার

টেকনাফ সীমান্তবর্তী এলাকায় অপহরণসহ বিভিন্ন অপরাধ সংঘটনে অবৈধভাবে চলাচলকারী কিছু রোহিঙ্গা টমটম গুরুত্বপূর্ণ সহযোগী মাধ্যম হিসেবে ব্যবহৃত হচ্ছে বলে স্থানীয়দের অভিযোগ। তাদের দাবি, অপহরণের পর ভুক্তভোগীদের দ্রুত এক স্থান থেকে অন্য স্থানে সরিয়ে নিতে এসব অবৈধ যানবাহন ব্যবহার করা হচ্ছে, যা আইন-শৃঙ্খলা পরিস্থিতির জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।
স্থানীয় সচেতন মহল বলছে, বৈধ কাগজপত্র ছাড়া পরিচালিত টমটমগুলোর বিরুদ্ধে নিয়মিত অভিযান ও কঠোর নজরদারি জোরদার করা জরুরি। বিশেষ করে সীমান্তবর্তী এলাকায় সন্দেহজনক যানবাহনের চলাচল, চালকদের পরিচয় যাচাই এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের মাধ্যমে অপহরণসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধ করা সম্ভব হতে পারে।
তারা আরও মনে করেন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, স্থানীয় প্রশাসন এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বিত তৎপরতা বৃদ্ধি করলে অপরাধীদের চলাচলের সুযোগ সংকুচিত হবে এবং জননিরাপত্তা আরও জোরদার হবে।

Please Share This Post in Your Social Media

অবৈধ রোহিঙ্গা টমটম বন্ধের দাবি

Update Time : ০১:৩৪:২৫ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬