০৩:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বৃক্ষমেলা ২০২৬- এর উদ্বোধন

  • Update Time : ১০:৫৬:৩২ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬
  • / 14

আবু নাঈম রিপন, নরসিংদী প্রতিনিধি

“বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে, নরসিংদী শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে ২৭ইং জুলাই সোমবার, নরসিংদীর জেলা প্রশাসক ইসরাত জাহান কেয়া এর সভাপতিত্বে আনুষ্ঠানিকভাবে এই মেলার শুভ উদ্বোধন
করা হয়। এবং শিল্পকলা একাডেমী মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী-১ আসনের সংসদ সদস্য,খায়রুল কবির খোকন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা পুলিশ সুপার, মো: আবদুল্লাহ্-আল-ফারুক, শারমীন আক্তার, বিভাগীয় বন কর্মকর্তা, ঢাকা সামাজিক বন বিভাগ,প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় ব্যাপকভাবে বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ করেন। মেলায় বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের স্টল বসানো হয়েছে, যা সাধারণ দর্শনার্থী ও বৃক্ষপ্রেমীদের জন্য উন্মুক্ত থাকবে।

Please Share This Post in Your Social Media

বৃক্ষমেলা ২০২৬- এর উদ্বোধন

Update Time : ১০:৫৬:৩২ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬