হারিয়ে যাওয়া ৫০টি মোবাইল ফোন প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর
- Update Time : ১১:৪৮:১১ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬
- / 6

মোঃ রবিউল ইসলাম মিনাল, গোদাগাড়ী (রাজশাহী)
রাজশাহী জেলা পুলিশের তৎপরতায় উদ্ধার হওয়া ৫০টি হারিয়ে যাওয়া মোবাইল ফোন প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর করা হয়েছে। আজ সোমবার (২৭ জুলাই ২০২৬) সকাল ১০:৩০ ঘটিকায় পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্সরুমে এক আনুষ্ঠানিকভাবে এসব ফোন ফিরিয়ে দেন রাজশাহীর পুলিশ সুপার জনাব মোহাম্মদ নাঈমুল হাছান।
পুলিশ সুপার কার্যালয় সূত্রে জানা যায়, রাজশাহী জেলার ৮টি থানায় বিভিন্ন সময়ে মোবাইল ফোন হারানোর বিষয়ে ৫০ জন নাগরিক সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন। এসব জিডির ভিত্তিতে পুলিশ সুপার কার্যালয়ের আইসিটি শাখা প্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে উদ্ধার করে মোবাইল ফোনগুলো।উদ্ধারকৃত ৫০টি ফোনের মধ্যে রয়েছে ভিভো: ১০টি স্যামসাং: ০৯টি রিয়েলমি: ০৯টি
শাওমি: ০৮টি ওপ্পো: ০৩টি টেকনো: ০৩টি ইনফিনিক্স: ০২টি আইটেল: ০২টি অনার: ০২টি ওয়ানপ্লাস: ০১টি
নোকিয়া: ০১টি
রাজশাহী জেলার মিডিয়া মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সাবিনা ইয়াসমিন বলেন,
প্রকৃত মালিকের নিকট উদ্ধারকৃত ফোন ফিরিয়ে দিতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। আমরা বিশ্বাস করি, জেলা পুলিশের এই সাফল্যের পরিধি আগামীতে আরও বিস্তৃত হবে।
দীর্ঘদিন পর হারিয়ে যাওয়া প্রিয় ফোনটি হাতে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ফোন মালিকগণ। তারা জেলা পুলিশের এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং কৃতজ্ঞতা প্রকাশ করে আশা ব্যক্ত করেন যে, জেলা পুলিশ ভবিষ্যতেও এভাবে সাধারণ মানুষের পাশে থেকে সেবা দিয়ে যাবে।
উক্ত হস্তান্তর অনুষ্ঠানে রাজশাহীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ শরিফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) এ.টি.এম. মাইনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সাবিনা ইয়াসমিনসহ জেলা পুলিশের ঊর্ধ্বোতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।



















