সচেতনতামূলক কর্মশালা সভা
- Update Time : ১১:৫২:১৪ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬
- / 11

মোঃ সুজন আহমেদ, সিরাজগঞ্জ
সিরাজগঞ্জের সলঙ্গায় ১ নম্বর রামকৃষ্ণপুর ইউনিয়ন পরিষদে সোমবার ২৭ জুলাই কমিউনিটি পুলিশিং সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সলঙ্গা-রায়গঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সলঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আসলাম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ১ নম্বর রামকৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নওজেস আলী নায়েব। সঞ্চালনা করেন ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো. ফরিদুল হক মিলন।
কর্মশালায় কমিউনিটি পুলিশিং কার্যক্রমকে আরও শক্তিশালী করা, আইন-শৃঙ্খলা রক্ষায় জনগণের অংশগ্রহণ বৃদ্ধি, মাদক, বাল্যবিবাহ, কিশোর গ্যাংসহ বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির ওপর গুরুত্বারোপ করা হয়।
এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুধীজন এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।



















