৭ কারাবন্দীর মুক্তির দাবি
- Update Time : ০৯:৫৫:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
- / 20

ইমাম হাসান জুয়েল, চাঁপাইনবাবগঞ্জ
জেলা আইনজীবী সমিতি ভবনের ঘটনায় দায়েরকৃত মামলায় আড়াই মাস ধরে কারাবন্দী ৭ জনের জামিন ও মুক্তির দাবিতে মঙ্গলবার ২৮ জুলাই চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।
সকাল ১০টায় জেলা প্রশাসক কার্যালয় চত্বরে সদর উপজেলার সর্বস্তরের এলাকাবাসী এই মানববন্ধন করেন। এতে শতাধিক মানুষ অংশ নেন। পরে জেলা প্রশাসকের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি জমা দেওয়া হয়।
স্মারকলিপিতে বলা হয়, গত ১৮ মে আইনজীবী সমিতি ভবনে সালিশকে কেন্দ্র করে হাতাহাতির ঘটনায় সদর মডেল থানায় মামলা নং-৪২ দায়ের হয়। ওই মামলায় ৭ জনকে আসামি করা হয়।
আবেদনকারীদের অভিযোগ, ঘটনায় আইনজীবীরা সম্পৃক্ত থাকায় অভিযুক্তরা কোনো আইনি সহায়তা পাচ্ছেন না। কারাবন্দী ৭ জনের মধ্যে ৫ জনই স্কুল-কলেজের শিক্ষার্থী। দীর্ঘ কারাবাসে তাদের পড়াশোনা বন্ধ এবং তারা অসুস্থ হয়ে পড়েছেন।
কারাবন্দীরা হলেন: মো. ইমাম হোসেন বাররু, মো. রমিন, মো. আকিব, মো. কুইক আলী, মো. জিদান, মো. সিফাত আলী ও মো. পরশ।
মানববন্ধনে বক্তারা অবিলম্বে ৭ জনের জামিন ও মুক্তির দাবি জানান।



















