০৩:১১ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

১৩ বছরের মায়ের কাছেই থাকবে ৭ মাসের সন্তান

  • Update Time : ১১:৩৩:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
  • / 13

ডেস্ক রিপোর্ট: জগন্নাথপুর টুডে

মাত্র ১৩ বছর বয়সী মা অনামিকা আক্তার জুঁইয়ের কোলে ফিরল তার ৭ মাসের ছেলে সন্তান। মঙ্গলবার ঢাকার চিফ লিগ্যাল এইডের বিচারক মো. সায়েম খান শিশুটিকে মায়ের জিম্মায় রাখার নির্দেশ দেন।

লিগ্যাল এইড অফিসের বেঞ্চ সহকারী মোশাররফ হোসেন জানান, ফেসবুকে পরিচয়ের পর ২০ বছরের শাকিল ওরফে শাকিব মিয়াকে ১১ বছর বয়সে বিয়ে করেন জুঁই। তাদের সংসারে জন্ম নেয় পুত্র সন্তান।

অভিযোগে বলা হয়, সন্তান জন্মের পর জুঁইকে বাড়ি থেকে বের করে দেন স্বামী ও শাশুড়ি আছমা। সন্তানকেও আটকে রাখা হয়।

এ ঘটনায় গত ১ জুলাই লিগ্যাল এইডে অভিযোগ দেন জুঁই। ১৬ জুলাই হাজিরার নির্দেশ দিলেও শাকিল ও আছমা আদালতে আসেননি। পরে বিচারক চকবাজার থানা পুলিশকে শিশু উদ্ধারের নির্দেশ দেন।

সোমবার পুলিশ শিশুটিকে উদ্ধার করে। মঙ্গলবার উভয়পক্ষ লিগ্যাল এইডে হাজির হলে শুনানি হয়।

জুঁইয়ের আইনজীবী মৃনাল কান্তি মিত্র বলেন, পারিবারিক আদালতে গার্ডিয়ানশীপ মামলা চলমান।

শাকিলের আইনজীবী খন্দকার মো. শাহজাহান ইসলাম দাবি করেন, জুঁই নিজেই সন্তান ফেলে গিয়েছিল।

সব শুনে বিচারক বলেন, “মানবিক দিক বিবেচনা করে শিশু মায়ের কাছেই থাকবে।” আগামী মঙ্গলবার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

১৩ বছরের মায়ের কাছেই থাকবে ৭ মাসের সন্তান

Update Time : ১১:৩৩:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬