ঝালকাঠিতে মা ইলিশ সংরক্ষণে মৎস্য বিভাগের মতবিনিময় সভা
- Update Time : ০৪:৩৪:৪০ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬
- / 15

ঝালকাঠি প্রতিনিধি:
আসন্ন ইলিশের প্রধান প্রজনন মৌসুমে ‘মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৬’ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে ঝালকাঠিতে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভা করেছে জেলা মৎস্য বিভাগ।
গতকাল মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেলে জেলা মৎস্য কর্মকর্তার সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় জেলা মৎস্য কর্মকর্তা মো. এনামুল হক, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সাইয়েদা এবং সিনিয়র সহকারী মৎস্য কর্মকর্তা প্রনব কুমার বিশ্বাসসহ জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।
সভায় মৎস্য বিভাগের কর্মকর্তারা জানান, আগামী ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত মোট ২২ দিন সারাদেশে ইলিশ আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময় সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।
এ সময় বক্তারা উল্লেখ করেন, মা ইলিশ রক্ষায় প্রজনন মৌসুমে নির্ধারিত এ নিষেধাজ্ঞা অমান্য করলে অপরাধীকে সর্বোচ্চ ২ বছরের সশ্রম কারাদণ্ড অথবা সর্বোচ্চ ৫ লাখ টাকা জরিমানা কিংবা উভয় দণ্ডে দণ্ডিত করার বিধান রয়েছে। ইলিশের বংশবৃদ্ধি ও সম্পদ রক্ষায় এই সরকারি নিষেধাজ্ঞা কঠোরভাবে বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা করা হয়।



















