১১:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

‘দা লোকাল কালিনারী হেরিটেজ অব বাংলাদেশ ২০২৬’ শুরু ঢাকা রিজেন্সিতে

  • Update Time : ১২:৫৩:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
  • / 20
সংবাদ ফটোকার্ড তৈরি ও ডাউনলোড করুন →

নিজস্ব প্রতিবেদক:
বাংলার ঐতিহ্য, সংস্কৃতি আর শেকড়ের স্বাদ তুলে ধরতে রাজধানীর ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্টে শুরু হয়েছে ‘দা লোকাল কালিনারী হেরিটেজ অব বাংলাদেশ ২০২৬’। দেশের বিভিন্ন অঞ্চলের ঐতিহ্যবাহী খাবার নিয়ে সাজানো হয়েছে এই বিশেষ খাদ্য উৎসব।

বুধবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় ঢাকা রিজেন্সি হোটেলের গ্র্যান্ড সামিট-২, লেভেল-৬-এ উৎসবটির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম কাউন্সিলের সভাপতি ও ‘বাংলাদেশ মনিটর’-এর প্রতিষ্ঠাতা ও সম্পাদক কাজী ওয়াহিদুল আলম। এ ছাড়া হোটেল কর্তৃপক্ষ ও অন্যান্য বিশিষ্ট অতিথিরা উপস্থিত ছিলেন।

উৎসবে স্থান পেয়েছে দেশের বিভিন্ন অঞ্চলের জনপ্রিয় ও ঐতিহ্যবাহী খাবার। এর মধ্যে রয়েছে পুরান ঢাকার বাখরখানি, চট্টগ্রামের মেজবানি মাংস ও কালাভুনা, সিলেটের সাতকড়া মাংস, খুলনার চুইঝাল এবং কক্সবাজারের লইট্টা ভাজি। পাশাপাশি রয়েছে নাটোরের কাঁচাগোল্লা, বগুড়ার দই, কুমিল্লার রসমালাইসহ বিভিন্ন অঞ্চলের ঐতিহ্যবাহী মিষ্টান্ন।

আয়োজকদের লক্ষ্য, বাংলাদেশের সমৃদ্ধ খাদ্যসংস্কৃতি ও আঞ্চলিক খাবারের বৈচিত্র্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরা এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে পরিচিত করা।

ঢাকা রিজেন্সির গ্র্যান্ডিওস রেস্টুরেন্টে আয়োজিত এই বিশেষ বুফে ডিনারের মূল্য জনপ্রতি ৫,৯৯৯ টাকা (নেট)। নির্বাচিত ব্যাংকের কার্ডধারী এবং ঢাকা রিজেন্সি প্রিমিয়ার ক্লাবের সদস্যদের জন্য রয়েছে বিশেষ ছাড়।

উৎসবটি চলবে আগামী ২৪ অক্টোবর পর্যন্ত।

Please Share This Post in Your Social Media

‘দা লোকাল কালিনারী হেরিটেজ অব বাংলাদেশ ২০২৬’ শুরু ঢাকা রিজেন্সিতে

Update Time : ১২:৫৩:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬