প্রশাসনের অভিজ্ঞ মুখ ড. নূরুন্নাহার চৌধুরী এখন বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের নেতৃত্বে
- Update Time : ০১:৫৪:২৩ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
- / 5
স্টাফ রিপোর্টার:
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের নতুন সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন পরিকল্পনা কমিশনের সদস্য (সচিব) ড. নূরুন্নাহার চৌধুরী। বুধবার (১৪ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, তিনি পরিকল্পনা কমিশনের সদস্য পদ থেকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন। অন্যদিকে এ মন্ত্রণালয়ের বিদায়ী সচিব ফাহমিদা আখতার বৃহস্পতিবার (১৫ অক্টোবর) অবসরোত্তর ছুটিতে (পিআরএল) গেছেন।
কে এই ড. নূরুন্নাহার চৌধুরী?
বিসিএস প্রশাসন ক্যাডারের ১৭তম ব্যাচের কর্মকর্তা তিনি। কর্মজীবনে তিনি জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অতিরিক্ত সচিব, নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব, কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একাডেমির এমডিএস, জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটের পরিচালকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।
বর্তমানে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল চালু, বিমানবন্দরের সেবার মান উন্নয়ন ও পর্যটন খাতের বিকাশের মতো গুরুত্বপূর্ণ কাজ চলমান রয়েছে। নতুন সচিবের নেতৃত্বে এ খাতে নতুন গতি আসবে বলে আশা করা হচ্ছে।



















