০৬:৩৬ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

র‌্যাবের অভিযানে ইয়াবা সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • Update Time : ১১:০০:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অগাস্ট ২০১৯
  • / 949

স্টাফ রিপোর্টার:
র‌্যাবের অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট সহ পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার ( ২০ আগষ্ট) সকাল সাড়ে ১০টায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন, র‌্যাব-৯, সদর কোম্পানী, (সিলেট ক্যাম্প) এর একটি আভিযানিক দল মেজর মোঃ শওকাতুল মোনায়েমের নেতৃত্বে এসএমপির এয়ারপোর্ট থানা এলাকায় অবৈধ মাদক উদ্ধার ও গ্রেফতার অভিযান চালিয়ে ৫১ পিস ইয়াবা ট্যাবলেট সহ পেশাদার মাদক ব্যবসায়ী জব্বার হোসেন চৌধুরী রোহানকে (৩৩) গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত রোহান সিলেট জেলার বিয়ানী বাজার উপজেলার নিজ মোহাম্মদপুর (ডাক্তার নুর উদ্দিন চৌধুরী বাড়ী) বর্তমান সিলেট নগরীর আম্বরখানা এলাকার প্রভাতী ৫১/১, পূর্ব পীর মহল্লার বাসিন্দা মৃত নিজাম উদ্দিন চৌধুরীর ছেলে। র‌্যাব-৯ সিলেট এর ভারপ্রাপ্ত মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার ওবাইন সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, গ্রেফতারকৃত জব্বার হোসেন চৌধুরী রোহানকে উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট সহ এসএমপির এয়ারপোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

র‌্যাবের অভিযানে ইয়াবা সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

Update Time : ১১:০০:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অগাস্ট ২০১৯